Breaking News
দৈনিক জনপথ

টাকার অভাবে আমাদের প্রার্থীদের নির্বাচন করতে কষ্ট হয় : চরমোনাই পীর

জনপথ ডেস্ক2,301
টাকার অভাবে আমাদের প্রার্থীদের নির্বাচন করতে কষ্ট হয় : চরমোনাই পীর
নির্বাচনী জনসভায় বক্তব্য দেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম বলেছেন, টাকার অভাবে তাঁদের দলের প্রার্থীদের সুষ্ঠুভাবে নির্বাচন করতে কষ্ট হয়। তিনি বলেন, ১৯৮৭ সালে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত তাঁদের দল থেকে কেউ সংসদ সদস্য হতে পারেননি, যদিও সুযোগের অভাব ছিল না।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ডে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা মো. ইসহাক চোকদারের হাতপাখা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, বিভিন্ন রাজনৈতিক দল তাঁদের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং সংসদ সদস্য কিংবা মন্ত্রিত্ব দেওয়ার প্রস্তাবও এসেছে। তবে টাকার অভাবে দলের প্রার্থীরা ঠিকমতো নির্বাচনী কার্যক্রম চালাতে পারছেন না বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন কখনোই সেই নীতি-আদর্শ বা নেতৃত্বের সঙ্গে সহযোগিতা করতে পারে না, যার মাধ্যমে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশ পুনর্গঠনের লক্ষ্যে ইসলামের পক্ষে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল।

রেজাউল করিম জানান, শুরুতে কওমি ঘরানার দলগুলোকে নিয়ে ওই উদ্যোগ নেওয়া হয় এবং পরে জামায়াত এতে যোগ দেয়। তবে পরবর্তী সময়ে নীতিগত কারণে সেই জোট থেকে সরে আসতে হয়। তিনি অভিযোগ করেন, যারা শরিয়া আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ নয় এবং বিদেশি শক্তির সঙ্গে গোপন বৈঠক করে, তাদের নেতৃত্বে ইসলামী আন্দোলন থাকতে পারে না।

জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, দলটির এক হিন্দু প্রার্থী নিজেই সাংবাদিকদের বলেছেন, জামায়াত ইসলামী দল নয়। পাশাপাশি কর্নেল অলি আহমেদের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, প্রচলিত নিয়মেই দেশ চালানোর কথা বলা হয়েছে।

চরমোনাই পীর দাবি করেন, গত ৫৪ বছরে প্রচলিত নীতি ও আদর্শের মাধ্যমে খুন, চুরি, দুর্নীতি, চাঁদাবাজি কিংবা বিদেশে টাকা পাচার বন্ধ করা যায়নি। বরং এই নীতির মাধ্যমে বহু নিরপরাধ মানুষ মিথ্যা মামলার শিকার হয়ে সংসার হারিয়েছে।

ভাঙ্গা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মো. হান্নান মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন ফরিদপুর-৪ আসনের প্রার্থী মাওলানা মো. ইসহাক চোকদারসহ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

1 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

1 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

1 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

1 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

1 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

1 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

1 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

1 মাস আগে