Breaking News
দৈনিক জনপথ

কোরিওগ্রাফারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, যা বললেন নাজমি

জনপথ ডেস্ক2,477
কোরিওগ্রাফারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, যা বললেন নাজমি
কোরিওগ্রাফারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, যা বললেন নাজমি

শোবিজ অঙ্গনের চাকচিক্যের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার দিক নিয়ে ফের সরব হলেন মডেল নাজমি জান্নাত। দেশের এক নামকরা কোরিওগ্রাফারের বিরুদ্ধে তার ছোট ভাই ও মডেল মাহমুদুল হাসানকে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তিনি।

ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে নাজমি জানান, একটি ফটোশুটের সময় অভিযুক্ত কোরিওগ্রাফার তার ভাইকে চেঞ্জিং রুমে ডেকে নিয়ে অশালীন আচরণ ও কুপ্রস্তাব দেন। নাজমির ভাষ্য অনুযায়ী, কাজের অজুহাতে অভিযুক্ত ব্যক্তি বলেন, ‘একটু ধরতে পারি? মাপ নিতে দিবা?’

নাজমি অভিযোগ করেন, তার ভাই ওই প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে শুট থেকে বের করে দেওয়া হয় এবং বলা হয়— ‘তোমাকে দিয়ে কিছু হবে না’। অভিযুক্ত কোরিওগ্রাফারের নাম প্রকাশ না করলেও নাজমি ইঙ্গিত দিয়েছেন, নাম বললে সবাই তাকে চিনবে; কারণ ওই ব্যক্তি পরিচিত, ক্ষমতাবান ও প্রভাবশালী।

নিজের দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা তুলে ধরে নাজমি বলেন, তিনি কখনো শর্টকাট পথে সম্মান বিসর্জন দেননি বলেই অনেক দূর এগোতে পারেননি। একজন নারী হিসেবে অনেক পরিস্থিতি নীরবে সহ্য করলেও ভাইয়ের সঙ্গে এমন ঘটনার পর আর চুপ থাকতে পারেননি বলে জানান তিনি।

শোবিজ অঙ্গনের এই ‘অসুস্থ সংস্কৃতি’ নিয়ে প্রশ্ন তুলে নাজমি বলেন, ‘কবে ‘না’ বলাটা শক্তি হিসেবে বিবেচিত হবে? যদি টিকে থাকতে হলে সম্মান ছাড়তে হয়, তাহলে সেই ইন্ডাস্ট্রিরই লজ্জা পাওয়া উচিত।’ তবে একই সঙ্গে তিনি বলেন, কিছু ভালো মানুষের জন্যই তারা এখনো এই ইন্ডাস্ট্রিতে টিকে আছেন, যদিও গুটিকয়েক মানুষের আচরণ পুরো পরিবেশকে কলুষিত করছে।

সম্পর্কিত সংবাদ

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

দেশের সংগীতাঙ্গনের এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। দীর্ঘদিন আগে...

3 মাস আগে
‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী ও ‘Bigg Boss 19’...

3 মাস আগে
‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খানের আত্মহত্যার ঘটনায় দেশের শোবিজ অঙ্গনে ব্যাপক প্রতিক্র...

3 মাস আগে
খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে ...

3 মাস আগে
দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের উত্তেজনার মধ্যে দুবাইয়ে অবস্থানকালে উদ্ব...

3 মাস আগে
সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

ছেলে ইউভানের স্কুল ছুটি শেষে তাকে নিয়ে দুবাইয়ে অবকাশ যাপনে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুল...

3 মাস আগে
যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

পশ্চিমবঙ্গের ছোটপর্দার পরিচিত মুখ পায়েল দে। ‘মা’, ‘বেহুলা’ কিংবা সাম্প্রতিক ‘রাজনন্দিনী’—বিভিন্ন চরি...

3 মাস আগে
স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপু...

3 মাস আগে
মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এবার বলিউডে অভিষেক করতে চলেছেন। যদিও অনেকেই ভেবেছিলেন, কলকাতার...

3 মাস আগে
নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু সম্প্রতি হিন্দুস্তান টাইমস-কে সাক্ষাৎকারে জানান, সরাসরি সত্য কথা বলার...

3 মাস আগে