Breaking News
দৈনিক জনপথ

খুলনায় যুবলীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, এনসিপির অফিস ভাঙচুর

জনপথ ডেস্ক3,535
খুলনায় যুবলীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, এনসিপির অফিস ভাঙচুর
খুলনায় যুবলীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, এনসিপির অফিস ভাঙচুর

খুলনা মহানগরীর পাওয়ার হাউজ মোড় ও রূপসা বাইপাস সড়কে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ওই এলাকায় এই ঝটিকা মিছিল করে সংগঠন দুটির নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে। তাছাড়া মঙ্গলবার গভীর রাতে এনসিপি খুলনা মহানগর ও জেলা কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

তবে বুধবার বিকেল ৫টা পর্যন্ত এনসিপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা হয়নি বলে জানিয়েছেন সোনাডাঙ্গা থানার ওসি কবির হোসেন। এনসিপির নেতাকর্মীরা জানিয়েছেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নগরীর রূপসা বাইপাস সড়কের সাচিবুনিয়া টেক্সটাইল মিলের পাশে মঙ্গলবার রাত ৮টার দিকে যুবলীগের ৪০/৫০ জন কর্মী ঝটিকা মশাল মিছিল বের করে। খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পুলিশ পৌঁছালে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করে। একই সময় নগরীর পাওয়ার হাউজ মোড়ে ছাত্রলীগের কয়েকজন ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে সদর ও সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। পুলিশ উক্ত ঘটনায় ৫জনকে আটক করেছে।

এদিকে কেএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায় বলেন, মিছিল করার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের ৫ জনকে আটক করা হয়েছে।

অন্যদিকে খুলনা মহানগর ও জেলা এনসিপি কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে নগরীর টাইগার গার্ডেন সংলগ্ন এনসিপি কার্যালয়ে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

এনসিপির দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে একদল দুর্বৃত্ত হঠাৎ দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালিয়ে আসবাবপত্র নষ্ট করে। স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে এগিয়ে গেলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। ঘটনার পরপরই দলীয় নেতাকর্মীরা কার্যালয়ে পৌঁছে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেন। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

এনসিপির খুলনা জেলা শাখার প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সোনাডাঙ্গা থানার ওসি মো. কবির হোসেন বলেন, বুধবার বিকেল ৫টা পর্যন্ত এনসিপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় কোনো মামলা হয়নি। এনসিপি নেতৃবৃন্দ মামলা দিলেই মামলা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

4 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

4 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

4 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

4 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

4 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

4 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

4 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

4 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

4 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

5 মাস আগে