Breaking News
দৈনিক জনপথ

জ্যাম বা জায়েদ খানের বালিশ নয়, শবনম ফারিয়ার আসল কষ্ট ঢাকা-৮ আসন নিয়ে

জনপথ ডেস্ক3,622
জ্যাম বা জায়েদ খানের বালিশ নয়, শবনম ফারিয়ার আসল কষ্ট ঢাকা-৮ আসন নিয়ে
জ্যাম বা জায়েদ খানের বালিশ নয়, শবনম ফারিয়ার আসল কষ্ট ঢাকা-৮ আসন নিয়ে

ঢাকা-৮ সংসদীয় আসনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। ব্যঙ্গ-রসের ছলে দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাসে নিজের ভোটার এলাকা ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে হতাশা ও কষ্টের কথা তুলে ধরেন তিনি।

সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই স্ট্যাটাসে শবনম ফারিয়া শান্তিনগর এলাকার পরিচিত কিছু বিষয় উল্লেখ করে বলেন, এসব নিয়ে তার ব্যক্তিগত কোনো আক্ষেপ নেই। বরং তার প্রকৃত কষ্টের জায়গা হলো—শান্তিনগর ঢাকা-৮ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত হওয়া এবং তিনি নিজে সেই আসনের একজন ভোটার।

স্ট্যাটাসে তিনি লেখেন, শান্তিনগরে সারাক্ষণ যানজট থাকা বা এলাকায় কেউ জায়েদ খানের ছবি দেওয়া বালিশে ঘুমান—এসব তাকে বিচলিত করে না। কিন্তু ঢাকা-৮ আসনের ভোটার হওয়াটাই তার একমাত্র কষ্টের বিষয়। পুরো লেখাটিই ছিল স্পষ্টভাবে স্যাটায়ারধর্মী, যা পাঠকদের মধ্যে রাজনৈতিক ইঙ্গিত ও সামাজিক বাস্তবতা নিয়ে নতুন করে ভাবনার খোরাক জুগিয়েছে।

স্ট্যাটাসটি প্রকাশের পরপরই নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকে মন্তব্যের ঘরে রসাত্মক ও ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। সাজ্জাদ হোসেন নামের একজন মন্তব্য করেন, ‘আব্বাস ভাইয়ের দোয়া নিন, মেঘলা আপার সালাম নিন, নাসির ভাইকে ভোট দিন।’ এই মন্তব্যগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে আরও হাস্যরস ও আলোচনার জন্ম দেয়।

আরেকজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘তার থেকেও বড় কথা—শান্তিনগরে আর শান্তি নাই।’ এর জবাবে শবনম ফারিয়া পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে লেখেন, ‘কবে ছিল ভাই?’—যা মুহূর্তেই নেটিজেনদের দৃষ্টি কাড়ে।

রাজনৈতিক কোনো দল বা ব্যক্তির নাম সরাসরি উল্লেখ না করলেও শবনম ফারিয়ার এই স্যাটায়ারধর্মী পোস্টকে ঢাকা-৮ আসনের রাজনৈতিক বাস্তবতা ও নাগরিক হতাশার প্রতিফলন হিসেবে দেখছেন অনেকেই। বিনোদন জগতের একজন পরিচিত মুখের এমন মন্তব্য সামাজিক ও রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

4 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

4 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

4 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

4 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

4 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

4 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

4 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

4 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

4 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

4 মাস আগে