Breaking News
দৈনিক জনপথ

জন্মদিনে স্বামীকে সারপ্রাইজ দিতে ৪০ মিনিট আলমারিতে লুকিয়ে ছিলেন শাহতাজ

জনপথ ডেস্ক2,451
জন্মদিনে স্বামীকে সারপ্রাইজ দিতে ৪০ মিনিট আলমারিতে লুকিয়ে ছিলেন শাহতাজ
জন্মদিনে স্বামীকে সারপ্রাইজ দিতে ৪০ মিনিট আলমারিতে লুকিয়ে ছিলেন শাহতাজ

সংগীত ও অভিনয়—দুই অঙ্গনেই সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় তারকা প্রীতম হাসান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ছিল এই গায়ক-অভিনেতার জন্মদিন। দিনটি উপলক্ষে সহকর্মী, বন্ধু ও অনুরাগীদের শুভেচ্ছা-ভালোবাসায় ভেসেছেন তিনি। তবে জন্মদিনে পাওয়া সব উপহারের মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী, স্মরণীয় এবং একই সঙ্গে ভয়ংকর সারপ্রাইজটি দিয়েছেন তার স্ত্রী, অভিনেত্রী শাহতাজ মুনিরা হাশেম।

জানা গেছে, জন্মদিনের দিন চট্টগ্রামে নতুন ওয়েব ফিল্ম ‘ক্যাকটাস’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন প্রীতম হাসান। স্বামীকে কিছু না জানিয়ে জন্মদিনের প্রথম প্রহরেই ঢাকা থেকে চট্টগ্রামে উড়ে যান শাহতাজ। সেখানেই শেষ নয়—প্রীতমকে চমকে দিতে শুটিং সেটে পৌঁছে তিনি প্রায় ৪০ মিনিটেরও বেশি সময় একটি আলমারির ভেতরে লুকিয়ে ছিলেন।

গভীর রাতে, একেবারে ভৌতিক সিনেমার দৃশ্যের মতো হঠাৎ করেই আলমারির দরজা খুলে বেরিয়ে আসেন শাহতাজ। আচমকা এই ঘটনায় প্রীতম হাসান রীতিমতো চমকে ওঠেন। পরে নিজেই জানান, মুহূর্তটির ভয় এতটাই ছিল যে প্রায় হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল তার।

এই বিশেষ ও রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই শেয়ার করেন প্রীতম হাসান। স্ত্রীর সঙ্গে কেক কাটার একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘চট্টগ্রামে উড়ে এসে সরাসরি “ক্যাকটাস”-এর সেটে হাজির। আমাকে সারপ্রাইজ দিতে আলমারির ভেতর প্রায় ৪০ মিনিটেরও বেশি লুকিয়ে ছিল—প্রায় দমবন্ধ হওয়ার মতো অবস্থা। তারপর গভীর রাতে হরর মুভির দৃশ্যের মতো দরজা খুলে দিল। আমার তো প্রায় হার্ট অ্যাটাকই হয়ে যাচ্ছিল!’

পোস্টের শেষ অংশে স্ত্রীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লেখেন, ‘সবচেয়ে বড় আর সবচেয়ে ভয়ংকর সারপ্রাইজ দেওয়ার জন্য ধন্যবাদ—এটা আজীবন মনে রাখার মতো।’

উল্লেখ্য, একসময় মডেলিং ও অভিনয়ে নিয়মিত দেখা গেলেও বিয়ের পর শাহতাজ মুনিরা হাশেমের পর্দায় উপস্থিতি অনেকটাই কমে গেছে। বলা যায়, অভিনয় থেকে তিনি প্রায় বিরতিতেই রয়েছেন। তবে মাঝেমধ্যে গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে দেখা যায় এই গায়িকা-অভিনেত্রীকে।

সম্পর্কিত সংবাদ

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

দেশের সংগীতাঙ্গনের এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। দীর্ঘদিন আগে...

1 মাস আগে
‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী ও ‘Bigg Boss 19’...

1 মাস আগে
‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খানের আত্মহত্যার ঘটনায় দেশের শোবিজ অঙ্গনে ব্যাপক প্রতিক্র...

1 মাস আগে
খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে ...

1 মাস আগে
দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের উত্তেজনার মধ্যে দুবাইয়ে অবস্থানকালে উদ্ব...

1 মাস আগে
সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

ছেলে ইউভানের স্কুল ছুটি শেষে তাকে নিয়ে দুবাইয়ে অবকাশ যাপনে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুল...

1 মাস আগে
যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

পশ্চিমবঙ্গের ছোটপর্দার পরিচিত মুখ পায়েল দে। ‘মা’, ‘বেহুলা’ কিংবা সাম্প্রতিক ‘রাজনন্দিনী’—বিভিন্ন চরি...

1 মাস আগে
স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপু...

1 মাস আগে
মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এবার বলিউডে অভিষেক করতে চলেছেন। যদিও অনেকেই ভেবেছিলেন, কলকাতার...

1 মাস আগে
নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু সম্প্রতি হিন্দুস্তান টাইমস-কে সাক্ষাৎকারে জানান, সরাসরি সত্য কথা বলার...

1 মাস আগে