Breaking News
দৈনিক জনপথ

জাতীয়তাবাদের নামে ঋণ খেলাপি ও বিদেশিদের লাল কার্ড দেখানো হবে : আসিফ মাহমুদ

জনপথ ডেস্ক2,892
জাতীয়তাবাদের নামে ঋণ খেলাপি ও বিদেশিদের লাল কার্ড দেখানো হবে : আসিফ মাহমুদ
জাতীয়তাবাদের নামে ঋণ খেলাপি ও বিদেশিদের লাল কার্ড দেখানো হবে : আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আসন্ন সংসদ নির্বাচনে জাতীয়তাবাদের নামে ঋণ খেলাপি ও বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে। তিনি বলেন, যারা দুর্নীতির কথা বলে তারাই আবার জাতীয়তাবাদের রাজনীতি করছে, অথচ তাদের অনেক প্রার্থীই এককভাবে বাংলাদেশের নাগরিক নন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাটে এনসিপির নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, যাদের প্রার্থীরা বিদেশি নাগরিক, তাদের মুখে জাতীয়তাবাদের কথা শোনাটা অত্যন্ত হাস্যকর।

বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বাধীন দলের ইতিহাস থাকলেও বাস্তবে তার কোনো চিহ্ন আর নেই। ব্যাংক লুটেরা ও ঋণ খেলাপিদের মনোনয়ন দিয়ে তারা আবার ক্ষমতায় এসে জনগণের অর্থ লুটের অপেক্ষায় আছে। তিনি প্রশ্ন তোলেন, মানুষ কি আবার ঋণ খেলাপি ও বিদেশিদের হাতে ক্ষমতা তুলে দেবে?

আসিফ মাহমুদ আরও বলেন, কৃষক ও শ্রমিকদের পেনশন চালুর প্রতিশ্রুতি দিয়েও তারা ক্ষমতায় থেকে তা বাস্তবায়ন করেনি। এখন যতই কৃষক কার্ড বা ফ্যামেলি কার্ডের কথা বলুক, মানুষ জানে—তাদের কথার কোনো বাস্তবায়ন হবে না।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, যারা নিজেদের সংস্কারের দাবিদার, তারা মাঠে ভোট চাইছে কিন্তু একবারও দলীয় প্রধানের মুখে সংস্কার বা গণভোটের কথা শোনা যায় না। মুখে এক আর মনে আরেক—এই মুনাফিকি ইতোমধ্যেই জনগণ বুঝে ফেলেছে।

নির্বাচন নিয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সেনবাগসহ বিভিন্ন জায়গায় পেশিশক্তি দিয়ে কেন্দ্র দখলের হুমকি দেওয়া হচ্ছে। যদি এবার কোনো নাগরিককে ভোট দিতে বাধা দেওয়া হয়, তাহলে এনসিপি প্রতিরোধ গড়ে তুলবে। বাংলাদেশের কোনো নাগরিক যেন ভোট না দিয়ে কেন্দ্র থেকে ফিরে না যায়—এটাই তাদের অঙ্গীকার।

এ সময় নোয়াখালী-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এনসিপি নেতা সুলতান জাকারিয়া উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

4 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

4 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

4 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

4 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

4 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

4 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

4 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

4 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

4 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

5 মাস আগে