ঢাকা-১৫ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে জয় পেয়েছেন মো. শফিকুর রহমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির।
নির্বাচন কমিশনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) ভোরে এ ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফল অনুযায়ী, তিনি মোট ৮৫ হাজার ১৩১ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট। সে হিসেবে প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২১ হাজার ৬১৪ ভোট বেশি পেয়ে জয় নিশ্চিত করেন জামায়াতের আমির।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ঢাকা-১৫ আসনের ফলাফল নিয়ে কারসাজির অভিযোগ তোলে জামায়াত। ঢাকার অন্যান্য আসনের ফল নির্বাচন কমিশনে পৌঁছালেও এ আসনের ফল ঘোষণা দীর্ঘ সময় আটকে ছিল বলে অভিযোগ করা হয়।











