Breaking News
দৈনিক জনপথ

জালিমের চোখে চোখ রেখে প্রতিরোধ হবে, কোনো ছাড় নয়: সাতক্ষীরায় জামায়াত আমির

জনপথ ডেস্ক2,918
জালিমের চোখে চোখ রেখে প্রতিরোধ হবে, কোনো ছাড় নয়: সাতক্ষীরায় জামায়াত আমির
জালিমের চোখে চোখ রেখে প্রতিরোধ হবে, কোনো ছাড় নয়: সাতক্ষীরায় জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জালিমকে আর আড়চোখে তাকানোর সুযোগ দেওয়া হবে না। কোথাও মা-বোনদের প্রতি অশালীন আচরণ হলে তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে। এ বিষয়ে যুবসমাজকে সচেতন ও প্রতিবাদী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি বলেন, একদিকে সরকার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে, অন্যদিকে মায়েদের গায়ে হাত তোলার ঘটনা ঘটছে—এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমান করতে চায় না; বরং তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলে মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়। ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে আলাদা ও ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করার কথাও তিনি উল্লেখ করেন।

তিনি দাবি করেন, দেশে প্রকৃত ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে জামায়াতের বিকল্প নেই। “জামায়াত ক্ষমতায় এলে ন্যায্যতার ভিত্তিতে সবার জন্য সুবিচার নিশ্চিত হবে—এটাই বাংলাদেশের বাস্তবতা,” বলেন তিনি।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দুটি গুরুত্বপূর্ণ ভোট হতে যাচ্ছে—একটি গণভোট, অন্যটি সাধারণ নির্বাচন। তার ভাষায়, এই গণভোটে ‘হ্যাঁ’ মানে স্বাধীনতা আর ‘না’ মানে পরাধীনতা। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের মানুষ ও যুবসমাজ স্বাধীনতাকেই বেছে নেবে।

নারীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের ভোটে দায়িত্ব পেলে নারীদের নিরাপত্তা, কর্মক্ষেত্রে মর্যাদা এবং চলাফেরার স্বাধীনতা নিশ্চিত করা হবে। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট করেন তিনি।

সাতক্ষীরা জেলা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, বিগত সরকারগুলো এই জেলার সঙ্গে দীর্ঘদিন বৈষম্যমূলক আচরণ করেছে। গুম-খুন ও নির্যাতনের শিকার হয়েছে এখানকার মানুষ। জামায়াত ক্ষমতায় গেলে জলাবদ্ধতা নিরসন, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নসহ সব উন্নয়ন কাজ স্থানীয়দের সঙ্গে আলোচনা করে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, দেশপ্রেমের প্রশ্নে জামায়াত আপসহীন। ক্ষমতায় গেলে চাঁদাবাজি ও সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে এবং ১৮ কোটি মানুষের পাশে থেকে কাজ করা হবে। পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি পারস্পরিক সম্মান প্রত্যাশার কথাও উল্লেখ করেন তিনি।

সমাবেশের শেষ পর্যায়ে জামায়াত আমির সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের হাতে নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দিয়ে ভোট প্রার্থনা করেন।

সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, ছাত্রশিবিরের শীর্ষ নেতারা এবং জোটভুক্ত বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

4 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

4 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

4 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

4 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

4 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

4 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

4 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

4 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

4 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

5 মাস আগে