Breaking News
দৈনিক জনপথ

ইসলামী আন্দোলনে যোগ দিলেন বিএনপি, জামায়াত ও খেলাফত মজলিসের ১৫ নেতাকর্মী

জনপথ ডেস্ক2,755
ইসলামী আন্দোলনে যোগ দিলেন বিএনপি, জামায়াত ও খেলাফত মজলিসের ১৫ নেতাকর্মী
ইসলামী আন্দোলনে যোগ দিলেন বিএনপি, জামায়াত ও খেলাফত মজলিসের ১৫ নেতাকর্মী

ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, নীতি ও কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিস—এই তিনটি রাজনৈতিক দলের ১৫ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন। নারায়ণগঞ্জ-৩ আসনে রাজনৈতিক তৎপরতা জোরদারের অংশ হিসেবে এ যোগদানকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বুধবার (২৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন পরিচালনা কমিটি নারায়ণগঞ্জ-৩ আসনের মিডিয়া সমন্বয়ক খালেদ সাইফুল্লাহ সানভীর। তিনি জানান, সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নবাগত নেতাকর্মীরা ইসলামী আন্দোলনে যোগ দেন।

বিবৃতিতে আরও জানানো হয়, নারায়ণগঞ্জ-৩ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক রাষ্ট্রদূত আলহাজ গোলাম মসীহ্ নবাগতদের হাতে ফুল দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে স্বাগত জানান। এ সময় তিনি ইসলামী রাজনীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নবযোগদানকারীদের মধ্যে খেলাফত মজলিসের মুফতি সালমান ফারসি, বিএনপির হাফেজ মোহাম্মদুল্লাহ, মোক্তার হোসেন, আক্তার হোসেন ও বজলু মিয়া উল্লেখযোগ্য। এছাড়া জামায়াতে ইসলামী থেকে মোশাররফ হোসেন, আসাদ মিয়া এবং মো. কাউসার মিয়াসহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতাকর্মীরাও ইসলামী আন্দোলনে যোগ দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দল হিসেবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। অন্য দল থেকে আগত নেতাকর্মীরা এ আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটিতে যোগ দিয়েছেন, যা আগামী দিনে ইসলামী আন্দোলনের সাংগঠনিক শক্তি আরও বাড়াবে।

যোগদান অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁও থানা শাখার সভাপতি মুহা. ফারুক আহমেদ মুন্সী এবং সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নবাগত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

3 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

3 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

3 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

3 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

3 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

3 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

3 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

3 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

3 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

3 মাস আগে