Breaking News
দৈনিক জনপথ

অন্তর্বর্তী সরকার বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষায় কাজ করছে : প্রিন্স

জনপথ ডেস্ক2,395
অন্তর্বর্তী সরকার বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষায় কাজ করছে : প্রিন্স
সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স অন্তর্বর্তী সরকারের নীতির তীব্র বিরোধিতা করেছেন।

নির্বাচনের আগে তড়িঘড়ি করে চট্টগ্রামের লাভজনক নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের কাছে লীজ দেওয়ার চুক্তি ও আমেরিকার সঙ্গে তথাকথিত শুল্ক বাণিজ্য চুক্তির উদ্যোগের তীব্র বিরোধিতা করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেছেন, এটি এখন এই সরকারের কাজ নয়। অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষায় এসব কাজ করতে চাইছে। এসব কাজ থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মনোনীত সিপিবি’র কাস্তে মার্কার প্রার্থী খুলনা-৫ আসনের অ্যাডভোকেট চিত্ত গোলদার ও খুলনা-৬ আসনের অ্যাডভোকেট প্রশান্ত মণ্ডলের সমর্থনে বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগে এসব কথা বলেন তিনি।

প্রিন্স আরো বলেন, একাত্তরের পরাজিত অপশক্তি আজ নতুন করে ইতিহাস শেখাতে চায়, হুমকি-ধামকি দিয়ে ক্ষমতা দখল করতে চায়। এদের রুখে দাঁড়াতে হবে। মানুষের অজানা আতঙ্ক দূর করে ন্যূনতম গ্রহণযোগ্য ভোটের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

পরিবেশবান্ধব ও সমাজ সম্পৃক্ত উন্নয়নের জন্য কাস্তে মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে রুহিন হোসেন প্রিন্স বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় এবং ৫৪ বছরে দেশের মানুষ শাসকগোষ্ঠীকে দেখেছে। এরা শুধু ক্ষমতার পালাবদল করে নিজস্ব স্বার্থ রক্ষায় ব্যস্ত ছিল। ব্যবস্থা বদল ছাড়া মানুষের মুক্তি নেই। এই কাজটি করতে পারবে একমাত্র কমিউনিস্ট ও বামপন্থীরা।

দক্ষিণ অঞ্চলে জলবায়ু উদ্বাস্তু এলাকায় মানুষের দুর্দশায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দেশের অসম উন্নয়ন পরিকল্পনার কারণে এ অঞ্চলের মানুষ অবহেলিত। এ অঞ্চলে পরিবেশবান্ধব ও সমাজ সম্পৃক্ত উন্নয়ন পরিকল্পনা ছাড়া মানুষের মুক্তি আনা যাবে না। কাস্তে মার্কার প্রার্থীরা বিজয়ী হলে, স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে এ অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করবে। কৃষকের উৎপাদিত ফসলের লাভজনক দাম নির্ধারণ, ক্ষেতমজুরদের বার মাস কাজ, ন্যূনতম জাতীয় মজুরি নির্ধারণ, মানুষের ন্যূনতম চাহিদা (অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান) এবং মৌলিক অধিকারের আইনগত নিশ্চয়তা প্রদান করবে।

ওই সকল কর্মসূচিতে আরো বক্তৃতা করেন সিপিবির খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, ডা. এস এম ফরিদুজ্জামান, অ্যাডভোকেট নিত্যানন্দ ঢালী, হাবিবুর রহমান, আব্দুস সামাদ, বাসদ নেতা রবীন মন্ডল, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, রিয়াজুর রহমান ও অমল মণ্ডল প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

3 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

3 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

3 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

3 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

3 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

3 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

3 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

3 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

3 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

3 মাস আগে