রবিবার (১ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সকাল ১০টা ৫০ মিনিটে সচিবালয়ে পৌঁছে ভারতীয় হাইকমিশনার বৈঠকে যোগ দেন এবং বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত বৈঠক চলেছে।
বৈঠকে দুই দেশের সীমান্ত, ইন্ডিয়ান আইটি সিস্টেম, ভারতীয় দূতাবাসের নিরাপত্তা, বাংলাদেশকে ভিসা প্রদানসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।











