জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেঞ্জার ইউনিটের কার্যনির্বাহী কমিটি ২০২৬-২৭ গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে ইসলামিক স্টাডিজ বিভাগের নুসরাত ইমরোজ এবং সাধারণ সম্পাদক হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের ফাহমিদা জান্নাত নির্বাচিত হয়েছেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) জবি রেঞ্জার ইউনিটের গাইড অধ্যাপক ড. আয়েশা সিদ্দিকা ডেইজী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে সহসভাপতি পদে হুমায়রা বিনতে হক ও নুহা কায়সার মেঘলা, সাংগঠনিক সম্পাদক পদে সাবিনা আফরোজ ও সুমাইয়া আক্তার নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে কোষাধ্যক্ষ মিথিলা আহসান, দপ্তর ও প্রচার সম্পাদক নুসরাত জাহান মিম, তথ্য ও গবেষণা সম্পাদক সামিয়া আক্তার, সংস্কৃতিবিষয়ক সম্পাদক ফারজানা ইয়াসমিন নিপা এবং সদস্য ইশরাত জাহান, মোছা. লামইয়া ইসলাম ও অতশী দাশ নিয়োজিত।
নবগঠিত সাধারণ সম্পাদক ফাহমিদা জান্নাত বলেন, ‘রেঞ্জার ইউনিটের সাধারণ সম্পাদক হওয়া আমার জন্য গর্বের ও সম্মানের বিষয়। আমি দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।’
সভাপতি নুসরাত ইমরোজ বলেন, ‘রেঞ্জার একটি স্বেচ্ছাসেবামূলক সংগঠন। আমি প্রথম বর্ষ থেকে এর সঙ্গে যুক্ত। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজে সংগঠনটি সহায়তা করে, যেমন ভর্তি পরীক্ষা ও বিভিন্ন অনুষ্ঠানে নিয়ম-শৃঙ্খলা রক্ষা। আশা করি, এই ধারা অব্যাহত থাকবে।











