সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নিয়ে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সভার সভাপতিত্ব করেন।
সূত্র জানায়, বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচির বিভিন্ন দিক পর্যালোচনা করা হয় এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া আরও কার্যকর করার উপায় নিয়ে আলোচনা হয়। এতে অর্থ, পররাষ্ট্র, আইন, খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা অংশগ্রহণ করেন।
এছাড়া সভায় অংশ নেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান। বৈঠকে কর্মসূচির অগ্রগতি, চ্যালেঞ্জ ও আগামী পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনাও হয়।











