Breaking News
দৈনিক জনপথ

জামায়াত ক্ষমতায় গেলে সিলেটে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হবে

জনপথ ডেস্ক2,917
জামায়াত ক্ষমতায় গেলে সিলেটে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হবে
জামায়াত আমির ডা. শফিকুর রহমান সিলেটের উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে তিনটি আন্তর্জাতিক এয়ারপোর্ট আছে। দুইটি এয়ারপোর্টে এয়ারলাইনস নামে। কিন্তু সিলেটে আসে না। সিলেটিরা মুক্তিযুদ্ধের পর দেশের অর্থনীতিতে বিরাট অবদান রেখেছে।

জামায়াত ক্ষমতায় গেলে সিলেটে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হবে। যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে ফ্লাইট সিলেটে আবার আসবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলা জামায়াতের আয়োজনে কুলাউড়ার নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, এই দেশ এগিয়ে যাবে যুবকদের হাত ধরে। এই দেশকে যুবকদের হাতে তুলে দিতে চাই। কারণ যুবকরাই ২৪-এর আগস্টে আন্দোলন করে নতুন বাংলাদেশ এনে দিয়েছেন। এটা কারো মুখের কথা নয়, ঠোঁটের কথা নয়—এটা আমাদের বুকের কথা। আবু সাঈদ থেকে ওসমান হাদি—যাদের রক্তে আমরা আজকের এই দেশ পেয়েছি। যারা বুক চিতিয়ে লড়াই করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। এই জাতি তাদের কাছে চিরদিন কৃতজ্ঞ থাকবে।

জামায়াত আমির বলেন, আমরা পাহাড়ি, সমতল, নিম্নাঞ্চল এবং সব জাতি, বর্ণ ও শ্রেণির মানুষদের নিয়ে একটি শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই। যেখানে থাকবে না কোনো ভেদাভেদ। একটি শ্রেণি সম্পদের পাহাড় গড়বে, আরেকটি শ্রেণি থাকবে ভুখা—এটা আমরা হতে দেব না।

ডা. শফিকুর রহমান চা শ্রমিকদের উদ্দেশে বলেন, আমি চায়ের রাজধানী মৌলভীবাজারে জন্মগ্রহণ করেছি। চা শ্রমিকদের ভুলে গেলে আমি নিজেকেই ভুলে যাব। আমরা তাদের জন্য দুটি বিষয় নিশ্চিত করব—একটি স্বাস্থ্য ও অন্যটি সুশিক্ষা। আমরা চাই না শুধু রাজার ছেলে রাজা হবে, রানির মেয়ে রানি হবে। আমরা চাই যদি একজন শ্রমিক ভাই বা বোনের মেধাবী সন্তান হয় রাষ্ট্র তার মেধা বিকাশের দায়িত্ব নেবে এবং সে একদিন দেশের প্রধানমন্ত্রী হবে।

প্রবাসীদের নিয়ে বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে অনেক লোকজন দেশের বাইরে যান। সেখানে অনেক প্রবাসী ভাইয়ের মৃত্যু হলে তাদের নিয়ে ধাক্কাধাক্কি শুরু হয়। আমরা এটা চাই না। আমরা চাই রাষ্ট্র তার নিজ দায়িত্বে এই লাশগুলো সম্মানের সঙ্গে বাংলাদেশে নিয়ে আসবে। আবার কোনো শ্রমিক যদি প্রবাসে কাজ করতে গিয়ে মারা যায়, তার পরিবারের দায়িত্ব নেওয়া হবে।

হ্যাঁ ভোট নিয়ে জামায়াত আমির বলেন, গণভোট বাংলাদেশকে বদলে দেওয়ার ভোট, নতুন বাংলাদেশের জন্মের ভোট, চব্বিশের যোদ্ধাদের, শহীদদের আকাঙ্ক্ষার ভোট। সেই ভোট হচ্ছে গণভোট। সেই ভোটে হ্যাঁ হবে। হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। জনতার উদ্দেশে জামায়াত আমির বলেন, আজাদি না গোলামি? সমস্বরে জনতা বলে উঠেন আজাদি।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

4 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

4 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

4 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

4 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

4 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

4 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

4 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

4 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

5 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

5 মাস আগে