Breaking News
দৈনিক জনপথ

বিএনপি ক্ষমতায় এলে সেন্ট মার্টিনের দুঃখ-দুর্দশার অবসান হবে : শাহজাহান চৌধুরী

জনপথ ডেস্ক••3,740
বিএনপি ক্ষমতায় এলে সেন্ট মার্টিনের দুঃখ-দুর্দশার অবসান হবে : শাহজাহান চৌধুরী
সেন্ট মার্টিন বাজারে ধানের শীষের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সেন্ট মার্টিন দ্বীপবাসীর দীর্ঘদিনের দুঃখ-দুর্দশার অবসান ঘটানো হবে। তিনি বলেন, দ্বীপবাসীর কষ্ট ও বাস্তবতা তিনি গভীরভাবে অনুধাবন করেন এবং পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করেই মানুষের জীবন-জীবিকা রক্ষার কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সেন্ট মার্টিন বাজারে বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত ধানের শীষের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, বিশ্বের বিভিন্ন দেশের প্রবাল দ্বীপে পরিবেশ রক্ষা করে কীভাবে পর্যটন ও মানুষের জীবিকা টেকসইভাবে পরিচালিত হচ্ছে, সে বিষয়ে তার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে সেই অভিজ্ঞতার আলোকে সেন্ট মার্টিনে সারা বছর পর্যটন চালু রাখার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে টেকসই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, শুধু পরিবেশের অজুহাতে মানুষের জীবনকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া গ্রহণযোগ্য নয়। পরিবেশ রক্ষা যেমন জরুরি, তেমনি দ্বীপবাসীর জীবন-জীবিকাও সুরক্ষিত রাখতে হবে। তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে সেন্ট মার্টিনের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

জনসভায় তিনি সেন্ট মার্টিনের যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, বিদেশি পর্যটকদের সঙ্গে যোগাযোগ সহজ করতে ইংরেজি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, দ্বীপের নয়টি ওয়ার্ডে পল্লী চিকিৎসা ব্যবস্থা চালু, বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা এবং নতুন দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি নারীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। বিএনপি ক্ষমতায় এলে হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগের কথাও উল্লেখ করেন।

ভোটারদের উদ্দেশে শাহজাহান চৌধুরী বলেন, তাকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করলে সংসদে গিয়ে সেন্ট মার্টিনের মানুষের সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে তুলে ধরবেন এবং বাস্তবায়নে কাজ করবেন।

জনসভায় সভাপতিত্ব করেন সেন্ট মার্টিন ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম। তিনি বলেন, পর্যটন বন্ধ থাকায় দ্বীপের মানুষ চরম দুর্ভোগে রয়েছে। টমটম ও ভ্যানচালকদের অসহায় অবস্থার কথা তুলে ধরে তিনি অভিযোগ করেন, বহিরাগত ব্যবসায়ীরা লাভবান হলেও স্থানীয়রা ন্যায্য অংশ থেকে বঞ্চিত হচ্ছেন।

এ ছাড়া জনসভায় বক্তব্য দেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাছান ছিদ্দিক, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সেন্ট মার্টিন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ তাহের শাহীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

7 মাস আগে→
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

7 মাস আগে→
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

7 মাস আগে→
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

7 মাস আগে→
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

7 মাস আগে→
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

7 মাস আগে→
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

7 মাস আগে→
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

7 মাস আগে→
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

7 মাস আগে→
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

7 মাস আগে→