Breaking News
দৈনিক জনপথ

নতুন সরকারের প্ল্যানের বাস্তবায়ন ধীরে ধীরে দেখতে চাই : মাসুদ কামাল

জনপথ ডেস্ক2,634
নতুন সরকারের প্ল্যানের বাস্তবায়ন ধীরে ধীরে দেখতে চাই : মাসুদ কামাল
নতুন সরকারের পরিকল্পনার বাস্তবায়ন ধীরে ধীরে দেখতে চান রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল।

রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, নতুন সরকারের পরিকল্পনার বাস্তবায়ন ধীরে ধীরে দেখতে চান তিনি। নতুন সরকার তাদের যাত্রা শুরু করেছে এবং প্রথম মন্ত্রিসভা বৈঠকে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে তিনি এসব কথা বলেন।

মাসুদ কামাল জানান, প্রথম ক্যাবিনেট সভায় প্রায় ৫০ জন মন্ত্রী অংশ নেন, যেখানে তারেক রহমান–সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া আরও ১০ জন উপদেষ্টাও বৈঠকে অংশ নেন। বৈঠকে প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার একটি সামগ্রিক ধারণা দেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করেছেন এবং সেই পরিকল্পনাগুলোর বাস্তবায়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে বলে আশা করা হচ্ছে।

মাসুদ কামাল আরও বলেন, প্রথম মন্ত্রিসভা বৈঠকে তিনটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এগুলো হলো—দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা ও পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিশ্চিত করা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় রাখা।

তিনি উল্লেখ করেন, পবিত্র রমজানকে সামনে রেখে এসব বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ রমজান মাসে সাধারণত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পায় এবং কিছু পণ্যের সরবরাহেও সংকট দেখা দেয়। তাই জনগণের স্বস্তি নিশ্চিত করতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ ব্যবস্থা ঠিক রাখার দিকে সরকার নজর দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

1 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

1 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

1 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

1 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

1 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

1 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

1 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

1 মাস আগে