Breaking News
দৈনিক জনপথ

শাকিবের সঙ্গে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই: সিয়াম

জনপথ ডেস্ক3,233
শাকিবের সঙ্গে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই: সিয়াম
সিনেমা ‘রাক্ষস’-এর শুটিং সেটে সিয়াম আহমেদ।

শুটিংয়ের প্রায় শেষ পর্যায়ে নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘রাক্ষস’। বর্তমানে শ্রীলঙ্কায় সিনেমাটির শুটিং করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। এরই মধ্যে ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে নিজের অবস্থান নিয়ে কথা বলেছেন সিয়াম।

শাকিব খানের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা আছে কি না—এমন প্রশ্নের জবাবে সিয়াম স্পষ্টভাবে জানান, তিনি কাউকে প্রতিযোগী মনে করেন না। সিয়াম বলেন, শাকিব ভাই ২৬ বছর ধরে বাংলাদেশের বিনোদন ইন্ডাস্ট্রিকে কাঁধে নিয়ে এগিয়ে চলছেন। তাঁর সমতুল্য হওয়া সহজ নয়, আমি সেই চেষ্টাও করি না। আমি শুধু নিজের কাজটা ঠিকঠাক করে যেতে চাই।

ঈদে শাকিব খানের ছবির সঙ্গে নিজের ছবি মুক্তি পাওয়া প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ঈদ আমাদের সবচেয়ে বড় উৎসব। এ সময় সবার সেরা কাজগুলোই মুক্তি পায়। শাকিব ভাইয়ের সঙ্গে আমার সিনেমাও মুক্তি পায়—এটি আমার জন্য আনন্দের। আমার প্রতিদ্বন্দ্বিতা নিজের সঙ্গেই। দর্শক নতুন কাজ কতটা গ্রহণ করল বা আগের চেয়ে নিজেকে কতটা এগিয়ে নিতে পারলাম, সেটাই আমার ভাবনা।

‘রাক্ষস’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের ছবিতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। এতে তাঁকে একজন আধুনিক ও উচ্চবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে। সিনেমাটি মূলত অন্ধকার জগতের গল্প নিয়ে নির্মিত, যেখানে ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভের উপস্থিতি থাকবে, যা দেশের সিনেমায় সচরাচর দেখা যায় না।

পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, সিনেমাটির প্রায় ৮০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি পুরো ইউনিট ঢাকায় ফিরবে। বাকি অংশের শুটিং ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে দেশে শেষ করার পরিকল্পনা রয়েছে। শুটিংয়ের পাশাপাশি সিনেমাটির সম্পাদনার কাজও সমানতালে চলছে। ‘রাক্ষস’ আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সম্পর্কিত সংবাদ

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

দেশের সংগীতাঙ্গনের এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। দীর্ঘদিন আগে...

3 মাস আগে
‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী ও ‘Bigg Boss 19’...

3 মাস আগে
‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খানের আত্মহত্যার ঘটনায় দেশের শোবিজ অঙ্গনে ব্যাপক প্রতিক্র...

3 মাস আগে
খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে ...

3 মাস আগে
দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের উত্তেজনার মধ্যে দুবাইয়ে অবস্থানকালে উদ্ব...

3 মাস আগে
সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

ছেলে ইউভানের স্কুল ছুটি শেষে তাকে নিয়ে দুবাইয়ে অবকাশ যাপনে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুল...

3 মাস আগে
যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

পশ্চিমবঙ্গের ছোটপর্দার পরিচিত মুখ পায়েল দে। ‘মা’, ‘বেহুলা’ কিংবা সাম্প্রতিক ‘রাজনন্দিনী’—বিভিন্ন চরি...

3 মাস আগে
স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপু...

3 মাস আগে
মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এবার বলিউডে অভিষেক করতে চলেছেন। যদিও অনেকেই ভেবেছিলেন, কলকাতার...

3 মাস আগে
নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু সম্প্রতি হিন্দুস্তান টাইমস-কে সাক্ষাৎকারে জানান, সরাসরি সত্য কথা বলার...

3 মাস আগে