Breaking News
দৈনিক জনপথ

আমার টুইটার অ্যাকাউন্ট কারা হ্যাক করেছে চিহ্নিত করেছি : জামায়াত আমির

জনপথ ডেস্ক2,412
আমার টুইটার অ্যাকাউন্ট কারা হ্যাক করেছে চিহ্নিত করেছি : জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান |

নিজের টুইটার (এক্স) অ্যাকাউন্ট হ্যাককারীকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। রবিবার সন্ধ্যায় ঢাকা-১৫ আসনে গণসংযোগ শেষে আয়োজিত এক পথসভায় তিনি এ দাবি করেন।

জামায়াত আমির বলেন, গত রাতে তাঁর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে একটি নোংরা পোস্ট দেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে কিছু মানুষ অযথা হইচই শুরু করেছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “হ্যাঁ, আমরা ডাকাত ধরে ফেলেছি। কোন জায়গা থেকে এটা করা হয়েছে, তা আমরা চিহ্নিত করে ফেলেছি। ইতিমধ্যে জাতির সামনে আমরা তা উন্মুক্ত করে দিয়েছি। একদম ফকফকা, উজ্জ্বলভাবে জাতির সামনে তুলে ধরা হবে।”

শফিকুর রহমান আরও বলেন, “হাসিনার মতো ফ্যাসিস্টকে আমরা পরোয়া করি না। অন্য কোনো ফ্যাসিস্টকে পরোয়া করার কোনো প্রশ্নই ওঠে না।”

তিনি অভিযোগ করে বলেন, একটি গোষ্ঠীর হাতে দেশের দায়িত্ব গেলে দেশের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। “এদের হাতে দেশের দায়িত্ব দেওয়া যায় না। এটা নিরাপদ নয়,”—বলেন তিনি।

জনগণের উদ্দেশে জামায়াত আমির বলেন, “কোনো ভোট ডাকাতকে আর ডাকাতি করতে দেবেন না, জালিয়াতকে জালিয়াতি করতে দেবেন না, ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ারিং করতে দেবেন না।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদকে আর বাংলাদেশে আসতে দেওয়া হবে না। দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূল করা হবে।” অতীতে যে রাজনীতি বারবার ফ্যাসিবাদের জন্ম দিয়েছে, তা প্রত্যাখ্যান করতে আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, যারা সন্ত্রাস ও চাঁদাবাজিতে জড়িত, তাদের হাতে দেশ যাবে না।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

1 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

1 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

1 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

1 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

1 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

1 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

1 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

1 মাস আগে