ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেত্রী ডা. মাহমুদা আলম মিতু। তিনি জানান, ইনসাফের পক্ষে এবং চাঁদাবাজ ও নারী নিপীড়কদের বিপক্ষে তিনি ভোট দিয়েছেন।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভোট প্রদানের একটি ছবি প্রকাশ করেন ডা. মাহমুদা মিতু। পোস্টে তিনি লেখেন, জীবনের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে, আগ্রাসনবিরোধী এবং সংস্কারের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে দিয়েছেন।
ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, “আমার ভোট আমি দিলাম, চাঁদাবাজের বিপক্ষে দিলাম। আমার ভোট আমি দিলাম, জুলুমবাজের বিপক্ষে দিলাম। আমার ভোট আমি দিলাম, নারীনিপীড়কের বিপক্ষে দিলাম।”
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে।











