Breaking News
দৈনিক জনপথ

সংসদ অধিবেশন শুরু হবে কিভাবে

জনপথ ডেস্ক2,582
সংসদ অধিবেশন শুরু হবে কিভাবে
স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ শূন্য থাকায় নতুন জাতীয় সংসদের প্রথম অধিবেশন পরিচালনা নিয়ে সাংবিধানিক প্রশ্ন উঠেছে।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনের পরদিন ১৩ ফেব্রুয়ারি মধ্যরাতে নবনির্বাচিত সংসদ সদস্যদের নামে গেজেট প্রকাশ করা হয়।

সরকারের ঘোষণা অনুযায়ী, নির্ধারিত সময়ের দুই দিন আগেই আগামী ১২ মার্চ জাতীয় সংসদ-এর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে রাষ্ট্রপতি ইতোমধ্যে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন।

বাংলাদেশের সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী, সাধারণত পূর্ববর্তী সংসদের স্পিকার অথবা ডেপুটি স্পিকার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছিলেন শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার ছিলেন শামসুল হক টুকু

তবে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর সরকারের পতনের প্রেক্ষাপটে স্পিকারের পদত্যাগ এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতির কারণে নতুন সংসদের প্রথম অধিবেশন পরিচালনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সংবিধানের ৭৪ অনুচ্ছেদ অনুযায়ী, সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকে সংসদ সদস্যদের মধ্য থেকে একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার নির্বাচিত করতে হবে। এছাড়া, স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ শূন্য থাকলে সাত দিনের মধ্যে অথবা সংসদের পরবর্তী বৈঠকে নতুন করে নির্বাচন করার বিধান রয়েছে।

সংবিধানে আরও উল্লেখ রয়েছে, স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ শূন্য থাকলে অথবা তারা দায়িত্ব পালনে অসমর্থ হলে সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী অন্য কোনো সংসদ সদস্য সাময়িকভাবে দায়িত্ব পালন করতে পারেন। একই সঙ্গে, কার্যপ্রণালী বিধি অনুযায়ী প্রথম অধিবেশন পরিচালনার জন্য রাষ্ট্রপতি কাউকে মনোনীত করার ক্ষমতাও রাখেন।

সংসদ বিষয়ক গবেষক অধ্যাপক কে এম মহিউদ্দিন বলেন, বর্তমান পরিস্থিতিতে স্পিকার ও ডেপুটি স্পিকার উভয়ের অনুপস্থিতির কারণে একটি সাংবিধানিক জটিলতা তৈরি হয়েছে। তার মতে, কার্যপ্রণালী বিধির ৫ নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি সংসদের প্রথম অধিবেশন পরিচালনা করতে পারেন।

তিনি আরও বলেন, এ ক্ষেত্রে রাষ্ট্রপতির মনোনয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সাংবিধানিক বিধান অনুসরণ করেই সংসদের কার্যক্রম শুরু হবে।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

3 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

3 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

3 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

3 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

3 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

3 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

3 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

3 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

3 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

3 মাস আগে