কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দীন। এ আসনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে জসিম উদ্দীন আনুষ্ঠানিকভাবে ভোট বর্জনের ঘোষণা দেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে এ সিদ্ধান্তের কথা জানান।
ভোট বর্জনের পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত বক্তব্য না দিলেও তিনি নির্বাচন প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তার এ ঘোষণার পর দেবিদ্বার আসনের নির্বাচনী পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এদিকে একই আসনে ভোটগ্রহণ শেষ হওয়ার পর ফলাফল ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।











