Breaking News
দৈনিক জনপথ

আগে হাওরের বাঁধের কাজ, পরে টাকা : পানিসম্পদমন্ত্রী

জনপথ ডেস্ক2,340
আগে হাওরের বাঁধের কাজ, পরে টাকা : পানিসম্পদমন্ত্রী
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, হাওরের বাঁধের কাজ সঠিকভাবে হলে টাকার নিশ্চয়তা থাকছে, কাজের আগে অর্থের দাবিতে নয়।

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চন্দ্রসোনারথাল হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘আমরা আগে হাওরে বাঁধের কাজের বাস্তবায়ন চাই। যারা সঠিকভাবে কাজ করবে, তাদের টাকার নিশ্চয়তা দিচ্ছি, তবে কাজ শেষ করতে হবে।’

পরিদর্শনে সুনামগঞ্জের ৫টি আসনের চারজন সংসদ সদস্য, পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, কৃষক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘হাওরের মানুষ সচেতন। বাঁধের কাজ যেন দুর্নীতিমুক্ত হয় তা নিশ্চিত করতে প্রশাসন ও দলের লোকজন সহযোগিতা করবেন। বাঁধ নির্মাণে দুর্নীতির কারণে আমাদের কোনোভাবেই বদনাম হওয়া চলবে না।’

তিনি আরও বলেন, ‘খাল ও নদী খনন এবং বাঁধ নির্মাণ আমাদের দায়িত্ব। হাওরের সাধারণ মানুষের উন্নয়নে মন্ত্রণালয় কাজ করবে। জরুরি খনন প্রয়োজনীয় এলাকায় প্রকল্প গ্রহণ করে খনন কাজ করা হবে। হাওরের প্রাণ ও প্রকৃতি রক্ষা করে বিশেষজ্ঞদের মাধ্যমে নতুনভাবে কাজ পরিকল্পনা করা হবে। পরিবেশ রক্ষা করে নতুন সরকার নতুন উদ্যমে প্রকল্প বাস্তবায়ন করবে।’

পরিদর্শনে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সুনামগঞ্জ-৪ আসনের এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৪ আসনের এমপি অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল, সুনামগঞ্জ-৩ আসনের এমপি কয়ছর এম আহমদ এবং জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন নেতা-কর্মী।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

1 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

1 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

1 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

1 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

1 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

1 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

1 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

1 মাস আগে