Breaking News
দৈনিক জনপথ

গণভোটের সময় নিয়ে আপত্তি জামায়াতের, উদ্বেগ প্রশাসন নিয়ে

জনপথ ডেস্ক••3,812
গণভোটের সময় নিয়ে আপত্তি জামায়াতের, উদ্বেগ প্রশাসন নিয়ে
গণভোটের সময় নিয়ে আপত্তি জামায়াতের, উদ্বেগ প্রশাসন নিয়ে

আদেশের মাধ্যমে জুলাই জাতীয় সনদের সাংবিধানিক ভিত্তি দেওয়ায় প্রধান উপদেষ্টাকে সাধুবাদ জানালেও একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের সিদ্ধান্তে আপত্তি রয়েছে জামায়াতে ইসলামীর। এটাকে ‘সংস্কারকে গুরুত্বহীন করার ফাঁদ’ বলেও আখ্যা দেওয়া হয়েছে।

এ ছাড়া ভোটের সময়কার প্রশাসন নিয়েও দলটির উদ্বেগ রয়েছে। নির্বাচনপূর্ব প্রশাসনিক রদবদলে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ দুর্বল করার চেষ্টা চলছে বলেও অভিযোগ তুলেছে দলটি।

গতকাল শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মাদ তাহের অভিযোগ করেন, সরকার লেভেল প্লেয়িং ফিল্ড (ভোটে সবার জন্য সমান সুযোগ) তৈরির ব্যাপারে আদৌ মনোযোগী নয়। সরকারের কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় একটি বিশেষ দলের পক্ষ থেকে প্রশাসনকে দলীয় প্রশাসনে রূপান্তরের চেষ্টা চলছে। ইতিমধ্যে প্রশাসনে কিছু কিছু পরিবর্তন হচ্ছে এবং সেখানে একটি বিশেষ দলের অনুগত লোকদের নিয়োগ দেওয়ার চেষ্টা হচ্ছে।

প্রধান উপদেষ্টার ভাষণের ওপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে ঢাকার মগবাজারের আল–ফালাহ মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াতসহ আট দল। এই দলগুলো পাঁচ দফা দাবিতে অভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মাদ তাহের বলেন, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হলে জাতীয় নির্বাচন বেশি গুরুত্ব পাবে। এতে গণভোটের গুরুত্ব কমবে। মানুষের মনোযোগের অভাবে গণভোটে যদি ভোট কম পড়ে, তাহলে যারা সংস্কার চাইছে না তারা বলবে, যেহেতু ভোট কম পড়েছে, জনগণ গণভোট চায়নি বলে বিবেচিত হোক। এর মাধ্যমে তারা সংস্কার থেকে সরে আসবে।

এটা দলটির একটি ‘ফাঁদ’ বলে আখ্যা দিয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, অপ্রত্যাশিতভাবে ইচ্ছাকৃতভাবে হোক অথবা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক, সরকার একটি দলের ফাঁদে পা দিয়েছে এবং সংস্কারকে প্রায় গুরুত্বহীন করেছে।

জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারির ক্ষেত্রে প্রধান উপদেষ্টা দৃঢ়তার পরিচয় দিয়েছেন বলে উল্লেখ করেন জামায়াত নেতা আবদুল্লাহ মুহাম্মাদ তাহের। তিনি বলেন, বিএনপি কখনোই আদেশের মাধ্যমে সনদের সাংবিধানিক ভিত্তি দেওয়ার পক্ষে ছিল না। তারা অধ্যাদেশের মাধ্যমে সংস্কার গ্রহণের প্রস্তাব করেছিল। প্রধান উপদেষ্টা আদেশ দেওয়ার পক্ষে দৃঢ় ছিলেন। সে জন্য তাঁকে সাধুবাদ জানানো যায়।

তবে সংস্কার কমিশনের সুপারিশ গ্রহণ না করে সরকার যথেষ্ট কাটছাঁট করেছে বলে অভিযোগ করেন তাহের। তিনি বলেন, একটি দলের সঙ্গে আপস করে সুপারিশে অনেক পরিবর্তন এনে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন। এটি জনগণকে হতাশ করেছে।

জামায়াতের এই নায়েবে আমির বলেন, সংস্কার কমিশন গণভোটে একটা প্যাকেজে ‘হ্যাঁ’, ‘না’ ভোট নেওয়ার প্রস্তাব দিলেও সরকার সেই প্যাকেজকে চার ভাগে ভাগ করেছে। সেটি জনগণকে সিদ্ধান্ত নিতে জটিলতার মধ্যে ফেলে দেবে।

সরকার বিএনপির নোট অব ডিসেন্টকে ‘অ্যাকোমোডেট’ করার জন্যই গণভোটের প্রশ্নকে চার ভাগ করেছে বলে দাবি করেন তিনি মুহাম্মাদ তাহের।

আবদুল্লাহ মুহাম্মাদ তাহের অভিযোগ করেন, প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছেন তিনজন উপদেষ্টা। তাঁরা ভুল তথ্য দিয়ে, নানাভাবে বুঝিয়ে একটি দলের হয়ে কাজ করে সরকারকে একটি সুষ্ঠু নির্বাচন যাতে হতে না পারে, সেদিকে নিয়ে যাওয়ার জন্য সুকৌশলে অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার কাছে সেই উপদেষ্টাদের নাম পাঠানো হবে। এরপরও যাঁরা ষড়যন্ত্রের পেছনে প্রধান হোতা হিসেবে কাজ করছেন, তাঁদের বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া না হয়, সেই নামগুলো প্রকাশ করার বিষয়ে ভাবা হবে।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক মতিউর রহমান আকন্দ। উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ, বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির ইউসুফ আশরাফ, খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব কাজী নিজামুল হক প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

7 মাস আগে→
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

7 মাস আগে→
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

7 মাস আগে→
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

7 মাস আগে→
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

7 মাস আগে→
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

7 মাস আগে→
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

7 মাস আগে→
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

7 মাস আগে→
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

7 মাস আগে→
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

7 মাস আগে→