Breaking News
দৈনিক জনপথ

গণভোটের সংশোধিত ফলাফলের গেজেট প্রকাশ, ভোট কমল যত

জনপথ ডেস্ক706
গণভোটের সংশোধিত ফলাফলের গেজেট প্রকাশ, ভোট কমল যত
নির্বাচন কমিশন সংশোধিত গেজেটের মাধ্যমে ২০২৪ সালের গণভোটের ফলাফলে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের সংখ্যা হ্রাসের তথ্য প্রকাশ করেছে।

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সংবিধান সংস্কার, অর্থাৎ ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের উদ্দেশ্যে অনুষ্ঠিত গণভোটের ফলাফল সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন গেজেট অনুযায়ী পূর্বে ঘোষিত ফলাফলের তুলনায় উভয় ধরনের ভোটের সংখ্যা কমেছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত অতিরিক্ত গেজেট প্রকাশ করা হয়।

প্রকাশিত গেজেটে উল্লেখ করা হয়, প্রথম গেজেটের হিসাব অনুযায়ী ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা ছিল ৪ কোটি ৮২ লাখ ৬৬০ জন, ‘না’ ভোটের সংখ্যা ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ জন। মোট প্রদত্ত ভোটের সংখ্যা ছিল ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ জন, যার মধ্যে বাতিল ভোট ছিল ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭ জন। বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬ জন।

সংশোধিত গেজেট অনুযায়ী, ‘হ্যাঁ’ ভোট ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০ জন, ‘না’ ভোট ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১ জন। মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭ জন, বাতিল ভোট ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬ জন এবং বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১ জন।

ফলাফলের বিশ্লেষণে দেখা গেছে, আগের তুলনায় ‘হ্যাঁ’ ভোট কমেছে ৯ লাখ ৭৪ হাজার ৬৮০টি, ‘না’ ভোট কমেছে ১ লাখ ১১ হাজার ৪৯৫টি। বাতিল ভোটের সংখ্যা বেড়ে ১২ হাজার ৫৫৯টি হয়েছে। সার্বিকভাবে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি কমেছে।

নির্বাচন কমিশন সংশোধনের নির্দিষ্ট কারণ উল্লেখ করেনি, কেবল আদেশক্রমে সংশোধিত গেজেট প্রকাশ করা হয়েছে। এই গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের সাংবিধানিক বৈধতা ও জনসম্মতি চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে।

সম্পর্কিত সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

11 ঘণ্টা আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

1 দিন আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

1 দিন আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

2 দিন আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

3 দিন আগে
নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী

নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির চার প্রার্থী। তারা ...

3 দিন আগে
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প...

4 দিন আগে
দুই আসনে ভোট কারচুপির অভিযোগ নিয়ে হাইকোর্টে বিএনপি

দুই আসনে ভোট কারচুপির অভিযোগ নিয়ে হাইকোর্টে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের দুটি আসনে ভোট কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেছে...

4 দিন আগে
৭ পদে জয়ী আ. লীগ, জামায়াত ৬টি ও বিএনপি বিজয়ী ৪ পদে

৭ পদে জয়ী আ. লীগ, জামায়াত ৬টি ও বিএনপি বিজয়ী ৪ পদে

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে তিনটি পৃথক প্য...

4 দিন আগে
ঠাকুরগাঁও মেডিকেলের কাজ শুরু, ২০২৭ সালের মধ্যে বাস্তবায়ন : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও মেডিকেলের কাজ শুরু, ২০২৭ সালের মধ্যে বাস্তবায়ন : মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী ২০২৭ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়...

5 দিন আগে