Breaking News
দৈনিক জনপথ

মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে অনীহা সাবেক উপদেষ্টাদের

জনপথ ডেস্ক1,114
মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে অনীহা সাবেক উপদেষ্টাদের
মব সহিংসতার আশঙ্কায় সরকারি বাসভবন ছাড়তে অনীহা প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা।

সাবেক অন্তর্বর্তী সরকারের আমলে মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার সমালোচনার পর এখন নতুন করে আলোচনায় এসেছে ওই সরকারের কয়েকজন উপদেষ্টার নিরাপত্তা শঙ্কা। মব সহিংসতা ও জনরোষের আশঙ্কায় তারা সরকারি বাসভবন ছাড়তে অনীহা প্রকাশ করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দায়িত্ব পালনকালে তিনি ও তাঁর সহকর্মীরা নাগরিকদের মানবাধিকার সুরক্ষার প্রতিশ্রুতি দিলেও ১৮ মাসের শাসনামলে নানা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে।

মানবাধিকার সহায়তা সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) গত ৪ ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনে জানায়, গত ১৭ মাসে রাজনৈতিক সহিংসতা, মব ভায়োলেন্স, সাংবাদিক নির্যাতন, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, সীমান্ত হত্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মতো বহু ঘটনা ঘটেছে। একইভাবে নিউইয়র্কভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) তাদের বার্ষিক প্রতিবেদনে মব সহিংসতা, সন্ত্রাসবাদবিরোধী আইনের ব্যবহার, রাজনৈতিক বিবেচনায় গ্রেপ্তার ও বিচারহীন আটক নিয়ে উদ্বেগ প্রকাশ করে।

প্রতিবেদন অনুযায়ী, ওই সময়কালে মব সহিংসতা ও গণপিটুনির ৪১৩টি ঘটনায় ২৫৯ জন নিহত ও ৩১৩ জন আহত হন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ, হেফাজতে মৃত্যু ও নির্যাতনের ঘটনায় ৬০ জনের প্রাণহানি ঘটে। কারাগারে মারা যান ১২৭ জন, যাদের মধ্যে রাজনৈতিক বন্দিও ছিলেন।

বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলার কিছু উন্নতি হলেও সাবেক কয়েকজন উপদেষ্টা মনে করছেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর সৃষ্ট জনঅসন্তোষ তাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। ফলে তারা সরকারি বাসভবনে অবস্থান অব্যাহত রাখতে চাইছেন, কারণ সেখানে নিরাপত্তা তুলনামূলকভাবে বেশি।

তবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সাবেক উপদেষ্টাদের দীর্ঘদিন সরকারি বাসভবনে রাখার পক্ষে নয়। চলতি মাসের মধ্যেই বাসা ছাড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। বিশেষ ক্ষেত্রে এক থেকে দুই মাস সময় দেওয়া হতে পারে, তবে সে ক্ষেত্রে সরকার নির্ধারিত ভাড়া পরিশোধ করতে হবে।

আবাসন পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সাবেক উপদেষ্টাদের আবাসনসংক্রান্ত সুনির্দিষ্ট নীতিমালা নেই এবং তারা পেনশন সুবিধাও পান না। তাই বিষয়টি আনুষ্ঠানিকভাবে তাদের অবহিত করা হয়েছে।

তথ্যমতে, ড. মুহাম্মদ ইউনূস চলতি ফেব্রুয়ারির মধ্যেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে উঠবেন। জুলাই আন্দোলনের পর প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন।

বর্তমান সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের আবাসনের জন্য মিন্টো রোড ও হেয়ার রোড এলাকায় মোট ২৪টি বাংলো ও ১২টি অ্যাপার্টমেন্ট রয়েছে। আবাসন পরিদপ্তর সেগুলো সংস্কার করে দ্রুত বরাদ্দ দিতে চায়। ইতোমধ্যে মন্ত্রী-প্রতিমন্ত্রী পদমর্যাদার ২১ জন বাসার জন্য আবেদন করেছেন।

কিন্তু মোট বরাদ্দযোগ্য বাসা ৩৭টি হওয়ায় সবার আবাসন নিশ্চিত করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী রয়েছেন ৪৯ জন, এছাড়া উপদেষ্টা ও বিশেষ সহকারী মিলিয়ে আরও অনেকে রয়েছেন। ফলে কাকে কোন বাসা দেওয়া হবে, তা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে আলোচনা চলছে।

আবাসন পরিদপ্তর জানিয়েছে, সবাই সরকারি বাসা চাইবেন না—এমন সম্ভাবনাও রয়েছে। তাই ধাপে ধাপে বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সামগ্রিক পরিস্থিতিতে একদিকে সাবেক উপদেষ্টাদের নিরাপত্তা শঙ্কা, অন্যদিকে সরকারি আবাসন ব্যবস্থাপনার সীমাবদ্ধতা—দুই বাস্তবতাই এখন প্রশাসনের সামনে চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

সম্পর্কিত সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

11 ঘণ্টা আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

1 দিন আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

1 দিন আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

2 দিন আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

3 দিন আগে
নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী

নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির চার প্রার্থী। তারা ...

3 দিন আগে
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প...

4 দিন আগে
দুই আসনে ভোট কারচুপির অভিযোগ নিয়ে হাইকোর্টে বিএনপি

দুই আসনে ভোট কারচুপির অভিযোগ নিয়ে হাইকোর্টে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের দুটি আসনে ভোট কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেছে...

4 দিন আগে
৭ পদে জয়ী আ. লীগ, জামায়াত ৬টি ও বিএনপি বিজয়ী ৪ পদে

৭ পদে জয়ী আ. লীগ, জামায়াত ৬টি ও বিএনপি বিজয়ী ৪ পদে

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে তিনটি পৃথক প্য...

4 দিন আগে
ঠাকুরগাঁও মেডিকেলের কাজ শুরু, ২০২৭ সালের মধ্যে বাস্তবায়ন : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও মেডিকেলের কাজ শুরু, ২০২৭ সালের মধ্যে বাস্তবায়ন : মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী ২০২৭ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়...

5 দিন আগে