Breaking News
দৈনিক জনপথ

বিএনপির দলীয় কার্যালয়ে আগুন, পাল্টাপাল্টি অভিযোগ

জনপথ ডেস্ক2,177
বিএনপির দলীয় কার্যালয়ে আগুন, পাল্টাপাল্টি অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নাটঘর ইউনিয়ন বিএনপির কার্যালয় ও চারটি দোকান আগুনে পুড়ে যায় |

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার নাটঘর ইউনিয়নের একুইছড়া বাজারে মধ্যরাতে আগুনে বিএনপির দলীয় কার্যালয় ও চারটি দোকান পুড়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

অগ্নিসংযোগের ঘটনার পর স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের অনুসারী জেলা বিএনপির এক প্রভাবশালী নেতা এ ঘটনার সঙ্গে জড়িত। তবে অভিযোগকে ‘মিথ্যা’ ও ‘হাস্যকর’ দাবি করে পাল্টা অভিযোগ তুলেছেন ওই নেতা।

নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা বলেন, বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নানের নির্বাচনী প্রচার চলাকালে রোববার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তাকে ফোনে হুমকি দেওয়া হয়। সদ্য বহিষ্কৃত জেলা বিএনপির অর্থ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের অনুসারী জেলা বিএনপির সদস্য হজরত আলী ওই হুমকি দিয়েছেন বলে তিনি অভিযোগ করেন।

ফোনে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির সদস্য হজরত আলী বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, স্বতন্ত্র প্রার্থীর ফুটবল প্রতীকের জনপ্রিয়তায় ভীত হয়ে প্রতিপক্ষ নিজেরাই আগুন লাগিয়ে দায় চাপানোর চেষ্টা করছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি।

এদিকে সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান ক্ষতিগ্রস্ত কার্যালয় পরিদর্শন শেষে জানান, স্থানীয় নেতারাও এ ঘটনায় হজরত আলীকে দায়ী করছেন। বিষয়টি তিনি নবীনগরের ইউএনওকে অবহিত করেছেন।

নবীনগরের ইউএনও মাহমুদুল হাসান বলেন, ঘটনার বিষয়ে জেলা প্রশাসককে জানানো হয়েছে এবং পুলিশকে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আগুন লাগার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শুধু দলীয় কার্যালয় নয়, কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

1 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

1 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

1 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

1 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

1 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

1 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

1 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

1 মাস আগে