Breaking News
দৈনিক জনপথ

‘ডন ৩’ ছাড়ায় রণবীরের কাছে ৪০ কোটি ক্ষতিপূরণ দাবি ফারহানের!

জনপথ ডেস্ক2,186
‘ডন ৩’ ছাড়ায় রণবীরের কাছে ৪০ কোটি ক্ষতিপূরণ দাবি ফারহানের!
‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানোকে কেন্দ্র করে ফারহান আখতার ও রণবীর সিংয়ের মধ্যে তৈরি হয়েছে বড় ধরনের টানাপোড়েন।

ধুরন্ধর’ সিনেমার সাফল্যে যখন ক্যারিয়ারের নতুন উচ্চতায় রণবীর সিং, ঠিক তখনই বলিউডে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তাঁর আরেকটি সিদ্ধান্ত। ফারহান আখতারের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডন ৩’ থেকে হঠাৎ সরে দাঁড়ানোয় অভিনেতার বিরুদ্ধে ৪০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করা হয়েছে—এমন গুঞ্জন ছড়িয়েছে বলিপাড়ায়।


রণবীরের প্রস্থান নিয়ে শুরু থেকেই ধোঁয়াশা তৈরি হয়েছে। এক পক্ষের দাবি, অতিরিক্ত পারিশ্রমিক ও নানা শর্তের কারণেই তাঁকে নাকি ছবি থেকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে আবার শোনা যাচ্ছে, চিত্রনাট্যে সন্তুষ্ট না হয়েই স্বেচ্ছায় ‘ডন ৩’ ছাড়ার সিদ্ধান্ত নেন অভিনেতা। তবে কারণ যাই হোক না কেন, এই সিদ্ধান্তে প্রযোজকরা যে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন, তা বলিউড অন্দরমহলের খবরেই স্পষ্ট।

সূত্র জানায়, রণবীর সিংয়ের সম্মতি পাওয়ার পরই এক্সেল এন্টারটেইনমেন্ট ‘ডন ৩’-এর প্রি-প্রোডাকশনের কাজ শুরু করে। পরিকল্পনা ছিল, ‘ধুরন্ধর’-এর শুটিং শেষ হলেই ছবিটি ফ্লোরে যাবে। কিন্তু ২০২৫ সালের শেষ দিকে আচমকাই খবর আসে, ‘ডন ৩’ ছেড়ে জয় মেহেতার ‘প্রলয়’ সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন রণবীর। এমনকি নতুন ছবির শিডিউলও চূড়ান্ত করে ফেলেন তিনি।

এর ফলে ‘ডন ৩’-এর পুরো পরিকল্পনা ভেস্তে যায়। নতুন করে প্রি-প্রোডাকশন শুরু করা, শুটিং সূচি বদলানো এবং মুক্তি পিছিয়ে যাওয়ার সম্ভাবনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন প্রযোজকরা। বলিউড সূত্রের দাবি, এ কারণেই ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি রণবীরের কাছে ৪০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন।


আরও জানা গেছে, রণবীর একাধিকবার চিত্রনাট্যে পরিবর্তনের প্রস্তাব দেন। পরে চূড়ান্ত খসড়া দেখেও সন্তুষ্ট না হওয়ায় তিনি ছবি থেকে সরে দাঁড়ান। দফায় দফায় বৈঠক হলেও কোনও সমাধানসূত্র মেলেনি। পরিস্থিতি সামাল দিতে প্রোডিউসারস গিল্ড অব ইন্ডিয়ার মধ্যস্থতায় বিষয়টি মেটানোর চেষ্টা চলছে। তবে এক্সেল এন্টারটেইনমেন্টের দাবি করা বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দিতে রণবীর সিং রাজি নন বলেই খবর।

উল্লেখ্য, ২০২৩ সালে ‘ডন ৩’-এর টিজার প্রকাশ্যে আসার পর রণবীর সিংকে ‘ডন’ চরিত্রে দেখে দর্শকের একাংশ অসন্তোষ প্রকাশ করেছিলেন। সে সময় অভিনেতার পাশে দাঁড়িয়ে প্রকাশ্যেই সমালোচকদের চ্যালেঞ্জ জানিয়েছিলেন ফারহান আখতার। কিন্তু বর্তমানে সেই সম্পর্কেও ফাটল ধরেছে বলেই জল্পনা, যার ইঙ্গিত মিলেছে ফারহানের সামাজিক যোগাযোগমাধ্যমের আচরণেও।

এখন প্রশ্ন একটাই—এই দ্বন্দ্ব কি শেষ পর্যন্ত আদালতে গড়াবে, নাকি পারস্পরিক সমঝোতার মাধ্যমেই মিটবে রণবীর-ফারহান টানাপোড়েন? আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছে বলিউড।

সম্পর্কিত সংবাদ

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

দেশের সংগীতাঙ্গনের এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। দীর্ঘদিন আগে...

1 মাস আগে
‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী ও ‘Bigg Boss 19’...

1 মাস আগে
‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খানের আত্মহত্যার ঘটনায় দেশের শোবিজ অঙ্গনে ব্যাপক প্রতিক্র...

1 মাস আগে
খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে ...

1 মাস আগে
দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের উত্তেজনার মধ্যে দুবাইয়ে অবস্থানকালে উদ্ব...

1 মাস আগে
সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

ছেলে ইউভানের স্কুল ছুটি শেষে তাকে নিয়ে দুবাইয়ে অবকাশ যাপনে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুল...

1 মাস আগে
যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

পশ্চিমবঙ্গের ছোটপর্দার পরিচিত মুখ পায়েল দে। ‘মা’, ‘বেহুলা’ কিংবা সাম্প্রতিক ‘রাজনন্দিনী’—বিভিন্ন চরি...

1 মাস আগে
স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপু...

1 মাস আগে
মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এবার বলিউডে অভিষেক করতে চলেছেন। যদিও অনেকেই ভেবেছিলেন, কলকাতার...

1 মাস আগে
নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু সম্প্রতি হিন্দুস্তান টাইমস-কে সাক্ষাৎকারে জানান, সরাসরি সত্য কথা বলার...

1 মাস আগে