Breaking News
দৈনিক জনপথ

জেলে যাওয়ায় কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন

জনপথ ডেস্ক2,650
জেলে যাওয়ায় কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

গ্রেপ্তার ও কারাবাসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন ঢালিউড চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সম্প্রতি একটি পডকাস্টে নিজের জীবনের সেই কঠিন সময়ের কথা শেয়ার করে তিনি জানান, বিমানবন্দর থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তার হওয়া এবং মাত্র দুই দিনের জেলজীবনই তাকে নতুন করে অনেক মানুষকে চিনিয়েছে।

নুসরাত ফারিয়া বলেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে—এমন খবর আগেই শুনেছিলেন। তবে সে সময় তিনি দেশের বাইরে থাকায় বিষয়টি খুব একটা গুরুত্ব দেননি। শুটিংয়ের উদ্দেশ্যে থাইল্যান্ড যাওয়ার দিন বিমানবন্দরে পৌঁছেই প্রথম বুঝতে পারেন পরিস্থিতি কতটা ভয়াবহ।

ফারিয়ার ভাষ্য, গানের শুটিংয়ের জন্য থাইল্যান্ড যাচ্ছিলাম। ইমিগ্রেশনে যাওয়ার আগ পর্যন্ত ভাবিনি এমন কিছু হবে। পুলিশ যখন আমাকে আটকে দিল, তখন ভেবেছিলাম হয়তো কোনো ভুল হচ্ছে। কিন্তু ডিটেনশন রুমে নেওয়ার পর বুঝতে পারলাম, আমি গ্রেপ্তার হতে যাচ্ছি। মুহূর্তেই আমার পুরো পৃথিবী থমকে গিয়েছিল।

কারাগার থেকে বের হওয়ার পর সবচেয়ে বড় ধাক্কা আসে মানুষের আচরণে। নুসরাত ফারিয়া জানান, এই ঘটনার পর তার সবচেয়ে কাছের বন্ধুরাও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তার সঙ্গে তোলা ছবি মুছে ফেলেন। যেন তারা বোঝাতে চান, এই সময়ে তার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না। অনেকেই যোগাযোগ বন্ধ করে দেন।

তিনি বলেন, মাত্র ৪৮ ঘণ্টাই আমাকে বুঝিয়ে দিয়েছে—কে আমার আপন, আর কে নয়। যাদের জন্য বছরের পর বছর নিঃস্বার্থভাবে সবকিছু দিয়েছি, তাদের আসল চেহারাটাও চিনেছি। আজ তারা ফিরতে চাইলেও, তাদের গ্রহণ করা সম্ভব হবে না।

তবে এই অভিজ্ঞতার মধ্যেও মানবিকতার দৃষ্টান্ত দেখেছেন বলে জানান অভিনেত্রী। ফারিয়া বলেন, জেলের ভেতরে জেলারের থেকে শুরু করে অনেক অচেনা মানুষ আমাকে যে ভালোবাসা আর সহানুভূতি দেখিয়েছে, তাতে আমি সত্যিই আপ্লুত। তারা আমাকে সম্মান করেছে, কখনো অসম্মান করেনি।

নিজের শারীরিক ও মানসিক অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, প্রায় ৪৮ ঘণ্টা তিনি কিছু খেতে পারেননি। কিন্তু সেখানে থাকা মানুষগুলো তাকে নিজের হাতে খাবার খাইয়ে দিয়েছে—কেউ ভাত, কেউ রুটি, কেউ মিষ্টি কুমড়া। আবেগঘন কণ্ঠে ফারিয়া বলেন, আমি কাঁদছিলাম, আর তারা আমাকে খাইয়ে দিচ্ছিল। এমন মানুষ, যাদের আমি কোনোদিন চিনতাম না।

সবশেষে তিনি বলেন, এই ঘটনাটা খুব ব্যক্তিগত। সবকিছু প্রকাশ করতে চাই না। তবে আমি কৃতজ্ঞ—কারণ সেই কঠিন মুহূর্তে আমি শুধু ভালোবাসাই পেয়েছি।

উল্লেখ্য, গত বছরের ১৮ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করা হয়। থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

সম্পর্কিত সংবাদ

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

দেশের সংগীতাঙ্গনের এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। দীর্ঘদিন আগে...

3 মাস আগে
‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী ও ‘Bigg Boss 19’...

3 মাস আগে
‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খানের আত্মহত্যার ঘটনায় দেশের শোবিজ অঙ্গনে ব্যাপক প্রতিক্র...

3 মাস আগে
খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে ...

3 মাস আগে
দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের উত্তেজনার মধ্যে দুবাইয়ে অবস্থানকালে উদ্ব...

3 মাস আগে
সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

ছেলে ইউভানের স্কুল ছুটি শেষে তাকে নিয়ে দুবাইয়ে অবকাশ যাপনে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুল...

3 মাস আগে
যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

পশ্চিমবঙ্গের ছোটপর্দার পরিচিত মুখ পায়েল দে। ‘মা’, ‘বেহুলা’ কিংবা সাম্প্রতিক ‘রাজনন্দিনী’—বিভিন্ন চরি...

3 মাস আগে
স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপু...

3 মাস আগে
মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এবার বলিউডে অভিষেক করতে চলেছেন। যদিও অনেকেই ভেবেছিলেন, কলকাতার...

3 মাস আগে
নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু সম্প্রতি হিন্দুস্তান টাইমস-কে সাক্ষাৎকারে জানান, সরাসরি সত্য কথা বলার...

3 মাস আগে