Breaking News
দৈনিক জনপথ

ধর্মের নামে নির্বাচনী প্রচার, সামনে নারী

জনপথ ডেস্ক3,000
ধর্মের নামে নির্বাচনী প্রচার, সামনে নারী
বরিশাল-৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে বাড়ি বাড়ি ভোটের প্রচার করছেন নারী কর্মীরা।

বরিশাল-৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে বাড়ি বাড়ি ভোটের প্রচার করছেন একদল নারী কর্মী। সম্প্রতি বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া বাজার এলাকায় এ কার্যক্রম দেখা গেছে। 

ভোটের মাঠে পুরুষ প্রার্থীর নাম, প্রতীক ও স্লোগান সামনে থাকলেও ঘরের ভেতরে ভোট চাওয়ার কাজ পরিচালনা করছেন নারীরাই। তাদের মধ্যে কেউ সাবেক শিক্ষক, কেউ গৃহিনী, কেউ ধর্মীয় তালিমের সঙ্গে যুক্ত।

নারীরা স্বীকার করেছেন যে, তাদের প্রচার শুধুমাত্র রাজনৈতিক নয়; সামাজিক সম্পর্ক ও ধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে করা হচ্ছে। পুরুষ কর্মীরা যেখানে ঘরের ভেতরে ঢুকতে পারেন না, সেখানে নারী কর্মীরা সহজেই প্রবেশ করছেন। রান্নাঘর, উঠান এবং তালিমের আসর—এই ব্যক্তিগত স্থানগুলো ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগের ক্ষেত্র হয়ে উঠছে।

বোয়ালিয়া ইউনিয়নের নাসিমা খানম এলাকায় বিশেষ সামাজিক অবস্থানের কারণে বিশ্বাসযোগ্য মুখ হিসেবে গণ্য। তিনি বলেন, ‘আমি একটা কথা বললে মানুষ মনে করে, আপা বলছে মানে গুরুত্ব আছে।’ এই বিশ্বাসের ওপর নির্ভর করে নারী কর্মীরা ভোটের প্রচার চালাচ্ছেন। জামায়াতের নারীদের প্রচারণা দলগতভাবে পরিচালিত হচ্ছে।

অন্যদিকে, বরিশাল-৬ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী ধর্মের নামে ভোট চাওয়ার অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘এগুলো প্রতিপক্ষের সাজানো অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা।’

সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক রফিকুল আলম মন্তব্য করেছেন, প্রার্থীরা নিজেদের ভাবমূর্তি রক্ষায় সতর্ক থাকেন, কিন্তু এর মূল্য দিচ্ছেন নারীরাই। সামাজিক সম্পর্কের ঝুঁকি, ধর্মীয় দায়—সব মিলিয়ে তারা হয়ে উঠছেন রাজনৈতিক ব্যবস্থার নীরব ও অদৃশ্য কর্মী।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

4 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

4 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

4 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

4 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

4 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

4 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

4 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

4 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

4 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

5 মাস আগে