Breaking News
দৈনিক জনপথ

একসঙ্গে দিশা পাটানি ও তালবিন্দর সিং

জনপথ ডেস্ক2,137
একসঙ্গে দিশা পাটানি ও তালবিন্দর সিং
একসঙ্গে দিশা পাটানি ও তালবিন্দর সিং

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি ও পাঞ্জাবি গায়ক তালবিন্দর সিং অবশেষে প্রকাশ্যে আনলেন তাদের সম্পর্ক। মুম্বাইয়ে অনুষ্ঠিত বহুল আলোচিত সংগীত উৎসব ‘ললাপালুজা ইন্ডিয়া’-তে দুজনকে হাত ধরাধরি করে হাঁটতে দেখা যায়, যা তাদের প্রেম নিয়ে চলমান সব জল্পনার অবসান ঘটিয়েছে।

ভিড়ের মাঝেও নির্ভার ভঙ্গিতে একসঙ্গে হাঁটা এবং ক্যামেরা এড়িয়ে না যাওয়ার মাধ্যমে দিশা ও তালবিন্দর স্পষ্ট বার্তা দিয়েছেন—তাদের সম্পর্ক আর গোপন নয়। ওই মুহূর্তের ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেক ভক্তই এটিকে তাদের সম্পর্কের ‘অফিসিয়াল ডেবিউ’ হিসেবে উল্লেখ করছেন।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই দিশা ও তালবিন্দরের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল। চলতি মাসের শুরুতে উদয়পুরে অভিনেত্রী নূপুর সানন ও সংগীতশিল্পী স্টেবিন বেনের বিয়েতে তাদের একসঙ্গে দেখা গেলেও তখন তারা মিডিয়ার নজর এড়িয়ে চলেন। সে সময় তালবিন্দরকে অভিনেত্রী মৌনি রায়ের সঙ্গে এবং দিশাকে মৌনির স্বামীর সঙ্গে হাঁটতে দেখা যায়, যা ইচ্ছাকৃত বলেই মনে করেছিলেন অনেকে।

তবে ললাপালুজা ইন্ডিয়ায় দিশার প্রকাশ্য উপস্থিতি সেই সব জল্পনার পূর্ণচ্ছেদ ঘটায়। অনুষ্ঠান শেষে দিশা ও তালবিন্দরকে একই গাড়িতে যেতে দেখা যায়। সেসময়ও তারা ক্যামেরা এড়ানোর কোনো চেষ্টা করেননি।

এদিকে তালবিন্দর সিং সিধু, যিনি সংগীতজগতে তালবিন্দর নামে পরিচিত, একজন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক, গীতিকার ও মিউজিক প্রযোজক। ১৯৯৭ সালের নভেম্বরে পাঞ্জাবের তরন তারান জেলায় জন্ম নেওয়া এই শিল্পী যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বে এরিয়ায় বড় হয়েছেন। হিপ-হপ, আরঅ্যান্ডবি, ট্র্যাপ ও সিন্থ-পপের সঙ্গে পাঞ্জাবি সুরের আধুনিক মেলবন্ধন তার সংগীতের বৈশিষ্ট্য। ব্যক্তিগত পরিচয় আড়াল রাখতে পারফরম্যান্সে মুখে ফেস পেইন্ট ব্যবহার করাও তার স্বতন্ত্র স্টাইল।

সম্পর্কিত সংবাদ

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

দেশের সংগীতাঙ্গনের এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। দীর্ঘদিন আগে...

1 মাস আগে
‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী ও ‘Bigg Boss 19’...

1 মাস আগে
‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খানের আত্মহত্যার ঘটনায় দেশের শোবিজ অঙ্গনে ব্যাপক প্রতিক্র...

1 মাস আগে
খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে ...

1 মাস আগে
দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের উত্তেজনার মধ্যে দুবাইয়ে অবস্থানকালে উদ্ব...

1 মাস আগে
সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

ছেলে ইউভানের স্কুল ছুটি শেষে তাকে নিয়ে দুবাইয়ে অবকাশ যাপনে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুল...

1 মাস আগে
যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

পশ্চিমবঙ্গের ছোটপর্দার পরিচিত মুখ পায়েল দে। ‘মা’, ‘বেহুলা’ কিংবা সাম্প্রতিক ‘রাজনন্দিনী’—বিভিন্ন চরি...

1 মাস আগে
স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপু...

1 মাস আগে
মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এবার বলিউডে অভিষেক করতে চলেছেন। যদিও অনেকেই ভেবেছিলেন, কলকাতার...

1 মাস আগে
নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু সম্প্রতি হিন্দুস্তান টাইমস-কে সাক্ষাৎকারে জানান, সরাসরি সত্য কথা বলার...

1 মাস আগে