Breaking News
দৈনিক জনপথ

ঈদের বিশেষ নাটক ‘হেট ইউ বউ’-তে আলভী ও সিনথিয়া

জনপথ ডেস্ক2,608
ঈদের বিশেষ নাটক ‘হেট ইউ বউ’-তে আলভী ও সিনথিয়া
ঈদের বিশেষ নাটক ‘হেট ইউ বউ’-তে আলভী ও সিনথিয়া

ঈদকে সামনে রেখে দর্শকদের জন্য নির্মিত হচ্ছে বিশেষ নাটক ‘হেট ইউ বউ’। রোমান্টিক-কমেডি ঘরানার এই নাটকে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা জাহের আলভী ও অভিনেত্রী আদ্রিজা আফরিন সিনথিয়া। নতুন এই জুটিকে একসঙ্গে পর্দায় দেখার আগ্রহ ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে।

নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন অনামিকা মন্ডল। পরিচালনায় রয়েছেন নাজমুল রনি। চিত্রগ্রহণের দায়িত্বে আছেন শরীফ রানা। ঈদের বিশেষ বিনোদন হিসেবে নির্মিত এই নাটকে হাসি, ভালোবাসা এবং সম্পর্কের টানাপড়েন হালকা ও উপভোগ্য ভঙ্গিতে তুলে ধরা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নাটকটিতে সিনথিয়া অভিনয় করেছেন জাহের আলভীর গার্লফ্রেন্ডের চরিত্রে। কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, জাহের আলভীর সঙ্গে কাজ করে তার দারুণ লেগেছে। তিনি একজন সহযোগিতাপূর্ণ ও প্রতিভাবান অভিনেতা। ঈদে দর্শক এই নাটক দেখে আনন্দ পাবেন বলেই তিনি আশাবাদী।

অভিনয় ও মডেলিং নিয়ে নিজের ভাবনার কথাও জানান সিনথিয়া। তিনি বলেন, এই পেশাকে তিনি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখেন এবং ভবিষ্যতে আরও ভালো কাজের মাধ্যমে দর্শকদের মন জয় করতে চান। একই সঙ্গে সবার দোয়া ও ভালোবাসা কামনা করেন তিনি।

সব মিলিয়ে নতুন জুটি, হালকা গল্প আর ঈদের আমেজে ‘হেট ইউ বউ’ নাটকটি দর্শকদের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে—এমনটাই প্রত্যাশা করছেন নাটকটির সঙ্গে সংশ্লিষ্টরা।

সম্পর্কিত সংবাদ

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

দেশের সংগীতাঙ্গনের এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। দীর্ঘদিন আগে...

3 মাস আগে
‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী ও ‘Bigg Boss 19’...

3 মাস আগে
‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খানের আত্মহত্যার ঘটনায় দেশের শোবিজ অঙ্গনে ব্যাপক প্রতিক্র...

3 মাস আগে
খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে ...

3 মাস আগে
দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের উত্তেজনার মধ্যে দুবাইয়ে অবস্থানকালে উদ্ব...

3 মাস আগে
সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

ছেলে ইউভানের স্কুল ছুটি শেষে তাকে নিয়ে দুবাইয়ে অবকাশ যাপনে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুল...

3 মাস আগে
যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

পশ্চিমবঙ্গের ছোটপর্দার পরিচিত মুখ পায়েল দে। ‘মা’, ‘বেহুলা’ কিংবা সাম্প্রতিক ‘রাজনন্দিনী’—বিভিন্ন চরি...

3 মাস আগে
স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপু...

3 মাস আগে
মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এবার বলিউডে অভিষেক করতে চলেছেন। যদিও অনেকেই ভেবেছিলেন, কলকাতার...

3 মাস আগে
নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু সম্প্রতি হিন্দুস্তান টাইমস-কে সাক্ষাৎকারে জানান, সরাসরি সত্য কথা বলার...

3 মাস আগে