Breaking News
দৈনিক জনপথ

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

জনপথ ডেস্ক2,063
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা
নির্বাচন কমিশনের ওয়েবসাইট সংক্রান্ত ব্যাখ্যা দিচ্ছেন কর্মকর্তারা |

সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের কার্ড প্রদানের জন্য নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে সাময়িকভাবে আবেদনকারীদের কিছু তথ্য উন্মুক্ত থাকলেও তা ‘তথ্য ফাঁস’ নয় বলে দাবি করেছে কমিশন। শনিবার (৩১ জানুয়ারি) ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁসের অভিযোগ ওঠার পর এ বিষয়ে ব্যাখ্যা দেয় ইসি।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল মল্লিক জানান, ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়া চলাকালে কিছু সময়ের জন্য আবেদনকারীদের নাম, এনআইডি নম্বরসহ সীমিত তথ্য দেখা গেলেও তা ডাউনলোড করার কোনো অপশন ছিল না। সাংবাদিকদের আপত্তির মুখে গত বৃহস্পতিবার সাংবাদিকদের আবেদনের অংশ বন্ধ করে দেওয়া হয়। পরে শনিবার পর্যবেক্ষকদের আবেদনের পথও বন্ধ করা হচ্ছিল।

তিনি বলেন, যারা আগে নিবন্ধন করেছিলেন এবং নিজেদের ড্যাশবোর্ডে লগইন করেছিলেন, তারা সাময়িকভাবে অ্যাডমিন প্যানেলের কিছু অংশ দেখতে পেয়েছেন। এ কারণে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে কেউ তথ্য ডাউনলোড বা অপব্যবহার করেছে—এমন কোনো অভিযোগ কমিশন পায়নি।

রুহুল মল্লিক আরও বলেন, “তথ্য ফাঁসের বিষয়টি সঠিক নয়। সাইটে কাজ চলাকালে কিছু অংশ ওপেন ছিল। হ্যাকিং বা অন্য কোনো অনৈতিক উপায়ে তথ্য সংগ্রহের প্রমাণ পাওয়া যায়নি।”

এদিকে অভিযোগ উঠেছে, পেশাদার কোনো সফটওয়্যার ফার্ম নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। এ প্রসঙ্গে ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, “ওয়েবসাইটটি আমাদের নিজস্ব প্রোগ্রামাররাই তৈরি করেছেন। এত গুরুত্বপূর্ণ একটি সাইট এআই দিয়ে তৈরি করা হয়েছে—এমন অভিযোগ ভিত্তিহীন।”

উল্লেখ্য, নির্বাচন পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহের জন্য প্রথমবারের মতো গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকদের অনলাইনে আবেদন গ্রহণে pr.ecs.gov.bd ওয়েবসাইট চালু করেছিল নির্বাচন কমিশন। তবে তথ্য সংক্রান্ত জটিলতা ও সাংবাদিকদের আপত্তির কারণে কমিশন এ উদ্যোগ থেকে সরে আসে। ফলে আগের মতোই এবারও ম্যানুয়ালি আবেদন গ্রহণ করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড দেওয়া হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের জন্য চলতি সপ্তাহেই সাংবাদিক ও পর্যবেক্ষকদের পাস দেওয়া হতে পারে। এবার প্রায় সাড়ে ৫৫ হাজার দেশি পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণে অংশ নেওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

14 ঘণ্টা আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

1 দিন আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

1 দিন আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

2 দিন আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

3 দিন আগে
নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী

নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির চার প্রার্থী। তারা ...

3 দিন আগে
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প...

4 দিন আগে
দুই আসনে ভোট কারচুপির অভিযোগ নিয়ে হাইকোর্টে বিএনপি

দুই আসনে ভোট কারচুপির অভিযোগ নিয়ে হাইকোর্টে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের দুটি আসনে ভোট কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেছে...

4 দিন আগে
৭ পদে জয়ী আ. লীগ, জামায়াত ৬টি ও বিএনপি বিজয়ী ৪ পদে

৭ পদে জয়ী আ. লীগ, জামায়াত ৬টি ও বিএনপি বিজয়ী ৪ পদে

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে তিনটি পৃথক প্য...

4 দিন আগে
ঠাকুরগাঁও মেডিকেলের কাজ শুরু, ২০২৭ সালের মধ্যে বাস্তবায়ন : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও মেডিকেলের কাজ শুরু, ২০২৭ সালের মধ্যে বাস্তবায়ন : মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী ২০২৭ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়...

5 দিন আগে