ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলসহ নির্বাচনে কমিশনের কাছে চারটি দাবি উপস্থাপন করেছে ডাকসু। আজ সোমবার দুপুরে ডাকসুর ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসিতে গিয়ে এসব দাবি জানায়।
ডাকসুর অন্য দাবিগুলো হলো—
-
ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েন না করার সিদ্ধান্ত বাতিল করতে হবে।
-
সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সমান সুযোগ) নিশ্চিত করতে হবে।
-
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সম্পূর্ণ নিরপেক্ষ রেখে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা।
পরে সংবাদ সম্মেলনে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ‘আমাদের দাবির পরিপ্রেক্ষিতে ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করার ব্যাপারে আশ্বস্ত করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েন বাতিলের সিদ্ধান্ত পুনরায় বিবেচনাসহ বাকি দাবিগুলোর ব্যাপারেও যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ইসি।











