নির্বাচনী জনসভায় যোগ দিতে হবিগঞ্জে সভাস্থলে পৌঁছেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় হেলিকপ্টারে হবিগঞ্জে পৌঁছান ডা. শফিকুর রহমান।
এরপর তিনি জুলাই যোদ্ধাদের পরিবারের সঙ্গে কোশল বিনিময় করেন। পরবর্তীতে পৌর শহরের নিউ ফিল্ডে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
জামায়াতে আমিরের আগমন উপলক্ষে জনসভাস্থল সাজসজ্জার কাজ গতকালই শেষ হয়েছে। অতিথিদের জন্য বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। তাঁর আগমনের দিন সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতে ইসলামি ও শিবিরের নেতাকর্মীরা সমাবেশস্থলে জমায়েত হন। সার্বিক নিরাপত্তার দায়িত্বে কাজ করছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।











