ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিরাপত্তা জোরদারে রাজধানীতে অশ্বারোহী দল ঘোড়া নিয়ে টহল দিচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রের আশেপাশে এ দৃশ্য দেখা যায়।
রাজধানীর সড়কগুলোতে ডিএমপির অশ্বারোহী দলের হরিয়ানা জাতের ছয়টি সুস্ঠাপিত ঘোড়া টহল দিচ্ছে। প্রতিটি ঘোড়ার পিঠে সুসজ্জিত স্যাডল ও নিরাপত্তা সামগ্রী রয়েছে। নিয়ন্ত্রণে থাকা পুলিশ সদস্যদের নির্দেশে ঘোড়াগুলো ধীর গতিতে চলাচল করছে।
ডিএমপির অশ্বারোহী দলের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, “ভোটগ্রহণ শুরুর আগ থেকেই আমরা বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। এখন পর্যন্ত ভোটের পরিবেশ তুলনামূলক ভালো এবং শান্তিপূর্ণ রয়েছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করছেন।”
তিনি আরও জানান, “আমাদের ২২ সদস্যের চারটি টিম রয়েছে। আমরা দুপুর পর্যন্ত এভাবে টহলে থাকব।”











