Breaking News
দৈনিক জনপথ

দলবল নিয়ে বিএনপিতে বাংলাদেশ এলডিপির সেলিম, লড়বেন ধানের শীষ প্রতীকে

জনপথ ডেস্ক3,549
দলবল নিয়ে বিএনপিতে বাংলাদেশ এলডিপির সেলিম, লড়বেন ধানের শীষ প্রতীকে
দলবল নিয়ে বিএনপিতে বাংলাদেশ এলডিপির সেলিম, লড়বেন ধানের শীষ প্রতীকে

বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম দলের নেতা–কর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। এ সময় তাঁকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়ার কথা জানায় বিএনপি। তিনি লক্ষ্মীপুর–১ আসন থেকে প্রচার চালিয়ে আসছেন।

আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপিতে যোগ দিয়ে শাহাদাত হোসেন সেলিম বলেন, ছাত্রদল থেকে শুরু করে দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে তিনি সক্রিয় ছিলেন। চট্টগ্রাম ও রামগঞ্জে দলের নির্দেশে কাজ করেছেন। যদিও পরিস্থিতির কারণে একসময় বিএনপি থেকে তাঁকে সরে যেতে হয়েছিল। তবে হৃদয়ে সব সময় বিএনপিকেই ধারণ করেছেন।

এলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগদানকে ‘ঘরে ফেরা’র সঙ্গে তুলনা করেন সেলিম। বিএনপির নীতিনির্ধারকদের তিনি অনুরোধ জানিয়ে বলেন, ‘এলডিপি থেকে যেসব নেতা–কর্মী বিএনপিতে যোগ দিচ্ছেন, তাঁদের যেন যথাযথ মূল্যায়ন করা হয়।’

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ এলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগদান একটি বড় ও সাহসী সিদ্ধান্ত। বক্তব্যের শেষে তিনি ঘোষণা দেন, শাহাদাত হোসেন সেলিমের অবদান বিবেচনা করে তাঁকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘এলডিপি বিলুপ্ত করে শাহাদাত হোসেন সেলিম ও তাঁর সহযোদ্ধাদের বিএনপিতে যোগদান একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। আন্দোলন–সংগ্রামে সেলিমের ভূমিকা উল্লেখযোগ্য।’ এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিএনপির শক্তি বাড়ানোর আহ্বান জানান তিনি।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

4 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

4 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

4 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

4 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

4 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

4 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

4 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

4 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

4 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

5 মাস আগে