সামাজিক মাধ্যমে একটি ভিডিও কার্ড ভাইরাল হয়েছে, যেখানে বলা হচ্ছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ অভিনেতা শাকিব খান জামায়াতের পক্ষে ভোট চাইছেন। ভিডিওটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের নামে শেয়ার করা হয়েছে।
ভিডিওতে দেখা যায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ভাষণ দিচ্ছেন এবং পাশে শাকিব খান উপস্থিত আছেন। ভিডিওর টাইটেলেও বলা হয়েছে এটি জামায়াতের ভাইরাল গান, যেখানে শাকিব খান অভিনয় করছেন।
কিন্তু পুরো ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা গেছে, এটি এআই দ্বারা নির্মিত। ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই বিশ্বাস করছেন যে এটি সত্য, কিন্তু শাকিব খানের ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি এই ভিডিও সম্পর্কে কিছুই জানেন না। তাছাড়া শাকিব কখনো কোনো রাজনৈতিক ক্যাম্পেইনে অংশ নেন না।
বর্তমানে শাকিব খান দেশের বাইরে রয়েছেন এবং ঈদের সিনেমার শুটিং করছেন।











