শোবিজে নায়ক-নায়িকার প্রেম নতুন কিছু নয়। কিছু ক্ষেত্রে অভিনেতারা নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেন, আবার কিছু ক্ষেত্রে করেন না। শোনা যায়, বিয়ের আগে কারিনা কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়েছিলেন হৃতিক রোশন।
এক সময়ের অন্যতম আলোচিত জুটি ছিলেন হৃতিক এবং কারিনা। একসঙ্গে বহু ছবিতে দেখা গিয়েছিল তাদের। সেই সূত্রেই ধারণা ছিল, তারা সম্পর্কে রয়েছেন। এমনকি শোনা যায়, তারা ঘনিষ্ঠ অবস্থায় কোনো এক বিমানে দেখা গিয়েছিল।
সেই খবর ভারতের একটি প্রসিদ্ধ ম্যাগাজিনে ছাপা হয়। খবর প্রকাশিত হওয়ার পর হৃতিকের বাবা রাকেশ রোশন বলেন, “যিনি এই খবর লিখেছিলেন তিনি জানতেন না, লন্ডনে একটি ছবির শুটিং করতে গিয়েছিলেন হৃতিক এবং কারিনা। সেই শুটিংয়ে আমিও সারপ্রাইজ দিতে গিয়েছিলাম। সুতরাং পুরো খবরটাই ভুয়া।”
পরে হৃতিক নিজেও এই বিষয়ে মুখ খুলেন। তিনি জানান, তাঁর স্ত্রী এবং পরিবারের সবাই তাঁকে অত্যন্ত বিশ্বাস করেন। তাই এই সব ভুয়া খবরকে তিনি কোনো গুরুত্ব দেন না। বরং সে সময়ে কারিনার জন্য খারাপ লাগার কথা জানিয়েছিলেন হৃতিক।











