প্রিন্স’ সিনেমার শুটিংয়ে বর্তমানে দেশের বাইরে থাকায় তার ফার্স্ট ভোট সম্ভব হয়নি। মার্চের মাঝামাঝিতে দেশে ফিরে ভোট দেওয়ার সুযোগ পাবেন তিনি।
দূরপ্রবাস থেকে ফারিণ বলেন, “সুন্দর একটি ভোট দেখতে চাই। ভোটের পর জনপ্রতিনিধিরা যেন দেশের কথা বলেন। শুধু নিজের নয়, জনগণের কথাই তাদের বেশি ভাবতে হবে। মানবিক হলে তবেই উন্নয়ন সম্ভব।
তিনি ৫ আগস্টের আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, “একসময় সবাই পরিবর্তন চেয়েছিল। অনেক মানুষ জীবন দিয়েছেন, অনেকে আজও ক্ষত নিয়ে বেঁচে আছেন। এত কিছুর পর মানুষ যখন ভোট নিয়ে কথা বলছে, তখন পরিবর্তন জরুরি। না হলে ‘যে লাউ সেই কদু’ই থাকবে।
তবু ফারিণ হতাশ হননি। তিনি বিশ্বাস করেন, মানুষ যে স্বপ্ন নিয়ে দেশ গড়তে চেয়েছিল, তা পূরণ হবে। তিনি বলেন, “মানুষ এখনো ভাবে পরিবর্তন আসবে না। আমি তা মনে করি না। নতুন সরকার সেই ধারণা ভুল প্রমাণ করবে।











