দেশে যত অস্থিরতা, যত অনিশ্চয়তা থাকুক, তাকে সুযোগ হিসেবেই নিচ্ছে ‘উপদেষ্টা’ আর ‘বিশেষ সহকারী’ পরিচয়ের হিটম্যানরা। এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ, শিক্ষক এবং ত্রৈমাসিক জার্নাল সর্বজনকথার সম্পাদক আনু মুহাম্মদ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তার ব্যক্তিগত ফেসবুক পেজে এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘সব ক্ষেত্রে ব্যর্থতা চূড়ান্ত, শুধু বন্দর ভাগ করে ৩০-৪০ বছরের জন্য বিভিন্ন বিদেশি কম্পানিকে ইজারা দেওয়া, অপ্রয়োজনীয় ব্যয়বহুল আমদানি, বিষাক্ত দ্রব্য উৎপাদনে বিদেশি বিনিয়োগ এসবেই তাদের দারুণ তৎপরতা।
তিনি আরো বলেন, ‘মানুষ বিপদ আর আপদ নিয়ে ছোটাছুটি করবে আর এরা ভেতরে ভেতরে এইসব করতে থাকবে।’
আনু মুহাম্মদ বলেন, ‘বিশ্বব্যাংক মানে যুক্তরাষ্ট্র তাদের বস্, তাদের তৈরি করা রোডম্যাপ মাথায় নিয়ে প্রধান উপদেষ্টার কতিপয় প্রিয় সহকারী আর উপদেষ্টা এসব কাজে লাফালাফি করছে। পরিণতি আমাদের ভুগতে হবে। পরে এদের পাবেন কোথায়?’











