Breaking News
দৈনিক জনপথ

৭ বছর পর একসঙ্গে দীপা ও রিচি

জনপথ ডেস্ক2,371
৭ বছর পর একসঙ্গে দীপা ও রিচি
দীর্ঘ সাত বছর পর আবারও টেলিভিশন নাটকে একসঙ্গে দেখা গেল জনপ্রিয় দুই অভিনয়শিল্পী দীপা খন্দকার ও রিচি সোলায়মানকে। নতুন নাটক ‘ভালোবাসার অন্য নাম তুমি’-তে তাঁদের এই পুনর্মিলন ঘটেছে।

নাটকটির শুটিং শেষ হয়েছে গত রবিবার। পরিচালনায় রয়েছেন চয়নিকা চৌধুরী। ঢাকার উত্তরায় শুক্রবার শুরু হওয়া শুটিং পরবর্তী দুই দিনে রাজধানীর বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়।

দীপা খন্দকার বলেন, ‘আমার আর রিচির খুব বেশি নাটকে একসঙ্গে কাজ করা হয়নি। সর্বশেষ কাজটিও ছিল চয়নিকা দিদির পরিচালনায়, প্রায় সাত বছর আগে। তবে এবারের কাজটির বিশেষ দিক হচ্ছে— আমরা যাঁদের সঙ্গে শুরুতে কাজ করেছি, তাঁদের অনেকেই এই নাটকে আছেন। বলা যায়, আমাদের প্রজন্মের সমসাময়িক ও জ্যেষ্ঠ শিল্পীদের একধরনের পুনর্মিলন ঘটেছে। কাজের ফাঁকে গল্প-আড্ডায় সময় কেটেছে দারুণ।’

পরিচালক চয়নিকা চৌধুরীও জানান, গল্পের প্রয়োজনে দীপা ও রিচিকেই সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে। ‘তাঁদের সঙ্গে আমার বোঝাপড়া দীর্ঘদিনের। একটি ভালো কাজের জন্য শিল্পী-পরিচালকের পারস্পরিক আস্থা খুব গুরুত্বপূর্ণ,’ বলেন তিনি।

ভালোবাসার অন্য নাম তুমি নাটকটি রচনা করেছেন ইফফাত আরেফিন মাহমুদ। এতে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও ডলি জহুর।

উল্লেখ্য, দীপা খন্দকার ও রিচি সোলায়মান সর্বশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন ২০১৮ সালে প্রচারিত বিজয় দিবসের নাটক ‘চোখের জলে’-তে, যার পরিচালনাও করেছিলেন চয়নিকা চৌধুরী।

সম্পর্কিত সংবাদ

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

দেশের সংগীতাঙ্গনের এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। দীর্ঘদিন আগে...

1 মাস আগে
‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী ও ‘Bigg Boss 19’...

1 মাস আগে
‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খানের আত্মহত্যার ঘটনায় দেশের শোবিজ অঙ্গনে ব্যাপক প্রতিক্র...

1 মাস আগে
খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে ...

1 মাস আগে
দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের উত্তেজনার মধ্যে দুবাইয়ে অবস্থানকালে উদ্ব...

1 মাস আগে
সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

ছেলে ইউভানের স্কুল ছুটি শেষে তাকে নিয়ে দুবাইয়ে অবকাশ যাপনে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুল...

1 মাস আগে
যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

পশ্চিমবঙ্গের ছোটপর্দার পরিচিত মুখ পায়েল দে। ‘মা’, ‘বেহুলা’ কিংবা সাম্প্রতিক ‘রাজনন্দিনী’—বিভিন্ন চরি...

1 মাস আগে
স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপু...

1 মাস আগে
মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এবার বলিউডে অভিষেক করতে চলেছেন। যদিও অনেকেই ভেবেছিলেন, কলকাতার...

1 মাস আগে
নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু সম্প্রতি হিন্দুস্তান টাইমস-কে সাক্ষাৎকারে জানান, সরাসরি সত্য কথা বলার...

1 মাস আগে