সোমবার (৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ অবজারভার গ্রুপ-এর একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।
এই প্রতিনিধিদলটি ঘানার সাবেক রাষ্ট্রপতি ও কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ার এইচ.ই. নানা আকুফো-আডো নেতৃত্বে গঠিত এবং মোট ২৩ সদস্য নিয়ে গঠিত।
সাক্ষাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











