ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির চার প্রার্থী। তারা হলেন—রাজশাহী-১ আসনের মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন, কুড়িগ্রাম-২ আসনের সোহেল হোসনাইন কায়কোবাদ, রংপুর-৬ আসনের মো. সাইফুল ইসলাম, এবং রংপুর-৪ আসনের মোহাম্মদ এমদাদুল হক ভরসা।
আজ সোমবার বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে ২ মার্চ বিএনপির প্রার্থী ডি এম ডি জিয়াউর এবং পাবনা-৪ আসনের প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব পৃথক আবেদন জমা দেন। হাইকোর্ট তাদের আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে।











