Breaking News
দৈনিক জনপথ

ভোট বিপ্লবের মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে : ফরিদুল ইসলাম

জনপথ ডেস্ক2,626
ভোট বিপ্লবের মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে : ফরিদুল ইসলাম
বাগেরহাট-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

বাগেরহাট-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ভোট বিপ্লবের মধ্য দিয়েই বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। 

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ভোটকেন্দ্রে সবাইকে সজাগ থাকতে হবে এবং কোনো ধরনের অনিয়ম বা অপচেষ্টা হলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, এই জনপদ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চিংড়ি ঘের ও জমি দখল সম্পূর্ণভাবে নির্মূল করা হবে। এসব অপকর্ম এলাকার উন্নয়ন ও শান্তির পথে বড় বাধা সৃষ্টি করছে। তাই ক্ষমতায় গেলে এসব কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে বলে তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, যেকোনো মূল্যে এলাকায় সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল সাধারণ মানুষের কাছ থেকে ভোটার আইডি কার্ড সংগ্রহ করে প্রলোভনের মাধ্যমে ভোট প্রভাবিত করার চেষ্টা করছে। পাশাপাশি যারা এলাকায় উপস্থিত নেই, তাদের হয়ে জাল ভোট দেওয়ার ষড়যন্ত্রও চলছে বলে তিনি দাবি করেন।

নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জনগণকেই মূল ভূমিকা রাখতে হবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, জনগণের ঐক্যবদ্ধ অবস্থানই গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ।

পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আরও বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, বাগেরহাট জেলা বিএনপির সদস্য আব্দুল হালিম খোকনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সম্পর্কিত সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

11 ঘণ্টা আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

1 দিন আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

1 দিন আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

2 দিন আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

3 দিন আগে
নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী

নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির চার প্রার্থী। তারা ...

3 দিন আগে
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প...

4 দিন আগে
দুই আসনে ভোট কারচুপির অভিযোগ নিয়ে হাইকোর্টে বিএনপি

দুই আসনে ভোট কারচুপির অভিযোগ নিয়ে হাইকোর্টে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের দুটি আসনে ভোট কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেছে...

4 দিন আগে
৭ পদে জয়ী আ. লীগ, জামায়াত ৬টি ও বিএনপি বিজয়ী ৪ পদে

৭ পদে জয়ী আ. লীগ, জামায়াত ৬টি ও বিএনপি বিজয়ী ৪ পদে

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে তিনটি পৃথক প্য...

4 দিন আগে
ঠাকুরগাঁও মেডিকেলের কাজ শুরু, ২০২৭ সালের মধ্যে বাস্তবায়ন : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও মেডিকেলের কাজ শুরু, ২০২৭ সালের মধ্যে বাস্তবায়ন : মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী ২০২৭ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়...

5 দিন আগে