Breaking News
দৈনিক জনপথ

কুলাউড়ায় ৩০ বছর পর আসন পুনরুদ্ধার বিএনপির, শওকতুল ইসলামের জয়

জনপথ ডেস্ক2,211
কুলাউড়ায় ৩০ বছর পর আসন পুনরুদ্ধার বিএনপির, শওকতুল ইসলামের জয়
ফলাফল ঘোষণার পর কুলাউড়ায় ধানের শীষের সমর্থকদের বিজয় উল্লাস।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিজয়ী হয়েছেন শওকতুল ইসলাম শকুবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের এই প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এম সায়েদ আলীর চেয়ে ১৬ হাজার ৫৬৮ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার এ জয়ের মধ্য দিয়ে দীর্ঘ ৩০ বছর পর আসনটি পুনরুদ্ধার করল বিএনপি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, শওকতুল ইসলাম শকু পেয়েছেন ৬৭ হাজার ৭২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম সায়েদ আলী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ১৫৩ ভোট।

অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক খান সাহেদ (কাপ-পিরিচ) পেয়েছেন ২৫ হাজার ২৭২ ভোট, স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাছ খান (ফুটবল) পেয়েছেন ১৩ হাজার ৬১৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী জিমিউর রহমান চৌধুরী ম্যান্ডেলা (ঘোড়া) পেয়েছেন ২ হাজার ১৩৩ ভোট। এছাড়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী (কাঁচি) পেয়েছেন ৫৭৪ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আব্দুল কুদ্দুস (হাতপাখা) পেয়েছেন ৫০২ ভোট এবং জাতীয় পার্টি মনোনীত মো. আব্দুল মালিক (লাঙ্গল) পেয়েছেন ৪৮১ ভোট।

এ আসনে ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৯৭ হাজার ৪২৯ জন। মোট প্রদত্ত ভোট ১ লাখ ৬৫ হাজার ৯৭৬। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৪৫০ এবং বাতিল ভোট ৪ হাজার ৫২৬। ভোটের হার ছিল ৫৫.৮০ শতাংশ।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৮০ হাজার ৮৩৪ এবং ‘না’ ভোট ৬৭ হাজার ৩০৫।

ফলাফল ঘোষণার পর কুলাউড়া উপজেলা জুড়ে ধানের শীষের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়। উপজেলা পরিষদ প্রাঙ্গণে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক বিজয় উল্লাস করেন।

প্রতিক্রিয়ায় শওকতুল ইসলাম শকু বলেন, এ বিজয় সমগ্র কুলাউড়াবাসীর। দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করার অঙ্গীকার করেন তিনি। বিশেষ করে চা-বাগানের শ্রমিকসহ সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী এম এম শাহীন জয়ী হন। এরপর দীর্ঘ সময় আসনটি বিএনপির বাইরে ছিল। এবারের নির্বাচনে শওকতুল ইসলাম শকুর বিজয়ের মাধ্যমে হারানো আসন পুনরুদ্ধার করল বিএনপি।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

1 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

1 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

1 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

1 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

1 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

1 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

1 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

1 মাস আগে