রংপুরের গঙ্গাচড়ায় রংপুর-১ আসনের বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজনের পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রিপনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
অভিযোগের ভিত্তিতে কেন্দ্রের বাইরে থেকে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে রিপনকে আটক করে এবং পরে গঙ্গাচড়া থানায় হস্তান্তর করা হয়।
গঙ্গাচড়া সেনা ক্যাম্পের কর্মকর্তা মেজর আব্দুল মালেক জানান, “অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











