Breaking News
দৈনিক জনপথ

শরণখোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

জনপথ ডেস্ক2,974
শরণখোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫
বাগেরহাটের শরণখোলার একটি ভোটকেন্দ্র এলাকায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ ১৫ জন আহত হয়েছেন।

বাগেরহাটের শরণখোলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় বৃহস্পতিবার বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে উভয়পক্ষের দুই নারীসহ ১৫ জন আহত হন।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে সোনাতলা ভোটকেন্দ্র থেকে আধা কিলোমিটার দূরত্বে দুই পক্ষের ভোটারদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

জামায়াতের ভোটারদের ওপর হামলার বিষয়ে উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম কবির জানান, “সোনাতলা গ্রামের হাবিব মাস্টারের বাড়ির সামনে বিএনপির ২০-২৫ জন কর্মী-সমর্থক লাঠিসোঁটা নিয়ে আমাদের নারী-পুরুষ ভোটারদের ওপর হামলা চালায়। এতে দুই নারী ভোটারসহ ১০ জন আহত হন।”

অপরদিকে উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন পঞ্চায়েত বলেন, “ভোট দিতে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। এতে আমাদের দলের পাঁচজন আহত হয়েছেন। বিষয়টি নিয়ে উভয়পক্ষে বসে মীমাংসা করা হবে।”

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিশ্বজিৎ মজুমদার জানান, আহত ১৫ জনের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর হওয়ায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শরণখোলা থানার ওসি মো. সামিনুল হক বলেন, “সংঘর্ষের খবর পেয়ে আমরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। ভোট প্রদান বা কেন্দ্রে কোনো বিরূপ প্রভাব পড়েনি। শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

3 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

3 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

3 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

3 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

3 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

3 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

3 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

3 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

3 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

3 মাস আগে