Breaking News
দৈনিক জনপথ

বিএনপি শুধু কথা দিয়ে থেমে থাকে না, কাজ দেখায় : রবিন

জনপথ ডেস্ক2,552
বিএনপি শুধু কথা দিয়ে থেমে থাকে না, কাজ দেখায় : রবিন
রাজধানীর কদমতলী থানাধীন ৫৮ নম্বর ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এক পথসভায় বক্তব্য রাখছেন তানভীর আহমেদ রবিন।

ঢাকা-৪ আসনের (শ্যামপুর-কদমতলী) বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেছেন, বিএনপি শুধু কথার রাজনীতি করে না; অতীতেও কাজের মাধ্যমে প্রমাণ দিয়েছে এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করে যাবে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীর কদমতলী থানাধীন ৫৮ নম্বর ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

রবিন বলেন, বিএনপির ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’-এর গুরুত্ব খুব শিগগিরই সাধারণ মানুষ বুঝতে পারবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর কাছে যে অঙ্গীকার করেছেন, তা ইনশাল্লাহ বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারের প্রতিটি সদস্য উপকৃত হবে, বিশেষ করে নারীরা অর্থনৈতিক নিরাপত্তা ও স্বাবলম্বিতা অর্জনের সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, অনেক সময় আর্থিক অসচ্ছলতার কারণে নারীরা নির্যাতনের শিকার হন। ফ্যামিলি কার্ড কার্যকর হলে নারীরা পরিবারের প্রয়োজনে স্বাধীনভাবে অর্থ ব্যয় করতে পারবেন এবং সামাজিক নিরাপত্তা বাড়বে। এতে পারিবারিক সহিংসতাও কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিবারের অন্য সদস্যদের জন্যও বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে উল্লেখ করে রবিন বলেন, কৃষকদের জন্য কৃষক কার্ড, শিশু-কিশোরদের জন্য আনন্দময় শিক্ষাব্যবস্থা, পর্যাপ্ত খেলার মাঠ, কারিগরি শিক্ষার সম্প্রসারণ, বেকারত্ব দূরীকরণ, দূষণমুক্ত পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, এসব উদ্যোগ সময়োপযোগী এবং জনগণের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রসঙ্গে তীব্র নিন্দা জানিয়ে রবিন বলেন, নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য জঘন্য মানসিকতার বহিঃপ্রকাশ। তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরেও যদি নারীদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়, তবে সেটি জাতির জন্য লজ্জার। আগামী নির্বাচনে জনগণ এসব অপশক্তিকে প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন তিনি।

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ঢাকা-৪ গড়ার অঙ্গীকার করে রবিন বলেন, এই এলাকায় কিশোর গ্যাং, মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। অপরাধে জড়িতদের সতর্ক করে তিনি বলেন, এখনই সুপথে ফিরে আসুন, নইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেষে এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই এলাকার সন্তান হিসেবে এখানকার মানুষের প্রতি তার দায়বদ্ধতা রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি সবাইকে ভোটকেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

1 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

1 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

1 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

1 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

1 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

1 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

1 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

1 মাস আগে