Breaking News
দৈনিক জনপথ

বিভাজনের রাজনীতি নয়, ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান

জনপথ ডেস্ক2,138
বিভাজনের রাজনীতি নয়, ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
বিভাজনের রাজনীতি নয়, ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীত নিয়ে পড়ে থেকে বিভাজনের রাজনীতি আর করতে চান না তারা। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি ফরোয়ার্ড লুকিং বাংলাদেশ গড়তে সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চান বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী রাজধানীর নিজ নির্বাচনি এলাকা কাফরুল, মনিপুরীপাড়া ও মিরপুর-১৫ এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন জামায়াত আমির। এ সময় তিনি মিরপুরসহ ঢাকা মহানগরীকে একটি নিরাপদ ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী এমন একটি বাংলাদেশ চায়, যেখানে জান, মাল ও ইজ্জতের পূর্ণ নিরাপত্তা থাকবে এবং সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন। ব্যবসায়ীরা নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন—এমন পরিবেশ নিশ্চিত করা হবে বলেও তিনি জানান।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের প্রসঙ্গে তিনি বলেন, চাঁদাবাজি ও সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্যপণ্যের দাম বাড়ানোর রাজনীতি বন্ধ করা হবে। নিয়মিত বাজার মনিটরিংয়ের মাধ্যমে পণ্যের দাম সহনীয় রাখা হবে। কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

নগর সমস্যা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, জামায়াত উচ্ছেদে নয়, বরং মানবিক ও নিরাপদ বস্তি উন্নয়ন এবং সাশ্রয়ী আবাসন প্রকল্পে বিশ্বাস করে। যানজট, ফুটপাত দখল ও ময়লার স্তূপ ঢাকার বড় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে বাস রুট শৃঙ্খলায় আনা হবে, মেট্রোরেলের পরিসর বাড়ানো হবে এবং ফুটপাত দখলমুক্ত করা হবে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আবদুর রহমান মুসা, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ দলের অন্যান্য নেতারা।

এদিকে বিকেলে রাজধানীর মনিপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জামায়াতের মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি জানান, কর্মজীবী মায়েদের জন্য ৫ ঘণ্টার কর্মঘণ্টা চালুর পরিকল্পনা রয়েছে, যাতে তারা পরিবার ও সন্তানদের সময় দিতে পারেন। তবে কেউ স্বেচ্ছায় ৮ ঘণ্টা কাজ করতে চাইলে তাতেও আপত্তি থাকবে না।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

1 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

1 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

1 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

1 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

1 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

1 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

1 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

1 মাস আগে