Breaking News
দৈনিক জনপথ

বৈষম্য দূর করতে চান বীথি, নিপা চান সেবক হতে

জনপথ ডেস্ক2,539
বৈষম্য দূর করতে চান বীথি, নিপা চান সেবক হতে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের দুই নারী প্রার্থী ফাতেমা রহমান বীথি ও আইনিন নাহার নিপা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর নিকটবর্তী জেলা টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে মোট ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব প্রার্থীর মধ্যে মাত্র দুইজন নারী প্রার্থী সরাসরি ভোটের মাঠে রয়েছেন, যা স্থানীয়ভাবে বেশ আলোচনার জন্ম দিয়েছে। 

তারা হলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী ফাতেমা রহমান বীথি এবং টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার নিপা।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রাথমিক যাচাই-বাছাইয়ে এই দুই নারী প্রার্থীর মনোনয়ন বাতিল করা হলেও পরে নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে তারা প্রার্থিতা ফিরে পান। প্রতীক বরাদ্দের পর থেকেই তারা নিজ নিজ আসনে নিয়মিত গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা চালিয়ে যাচ্ছেন। তাদের প্রচারণার মূল বার্তা—পরিবর্তন, সমতা এবং মানুষের সেবা।

টাঙ্গাইল-৫ (সদর) আসনে ‘মাথাল’ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন ফাতেমা রহমান বীথি। তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন এবং নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরছেন। বীথির ভাষ্য, গত কয়েক বছর ধরে আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে তিনি রাজপথে সক্রিয় ছিলেন এবং সে কারণেই এলাকার মানুষের কাছে তিনি পরিচিত মুখ। তিনি দাবি করেন, সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন।

বীথি আরও অভিযোগ করেন, তার ব্যানার ও বিলবোর্ড ছিঁড়ে ফেলা হচ্ছে। তার মতে, যারা নারীদের সংসদে দেখতে চায় না, তারাই এসব কর্মকাণ্ড করছে। নির্বাচিত হলে নারীদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি সব ধরনের বৈষম্য দূর করার অঙ্গীকার করেন তিনি। বীথি বলেন, তিনি কোনো ক্ষমতাবান নেতা হতে চান না, বরং জনগণের একজন সেবক হিসেবে কাজ করতে চান।

হলফনামা অনুযায়ী ফাতেমা রহমান বীথি পেশায় ছাত্রী এবং তার শিক্ষাগত যোগ্যতা বিবিএ (সম্মান)। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল বলে হলফনামায় উল্লেখ রয়েছে। তার নগদ সম্পদের পরিমাণ আড়াই লাখ টাকা। সদর আসনে তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন বিএনপির সুলতান সালাউদ্দিন টুকু, জামায়াতে ইসলামীর আহসান হাবীব মাসুদ, বিএনপির বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবালসহ একাধিক রাজনৈতিক দলের প্রার্থী।

অন্যদিকে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ‘হাঁস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আইনিন নাহার নিপা। তিনি নিয়মিত গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। নিপা বলেন, এই আসনের ইতিহাসে তিনি সংসদ সদস্য পদে প্রথম নারী প্রার্থী। তিনি নিজেকে কোনো রাজনৈতিক নেত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে চান না, বরং ঘাটাইলের মানুষের সেবক হয়ে থাকতে চান।

আইনিন নাহার নিপার হলফনামায় উল্লেখ আছে, তিনি পেশায় গৃহিণী এবং তার স্বামী একজন ব্যবসায়ী। আয়কর রিটার্ন অনুযায়ী তার বার্ষিক আয় পাঁচ লাখ ৪৮ হাজার ৭৫০ টাকা এবং মোট সম্পদের পরিমাণ ৭৮ লাখ ৬৮ হাজার ৭৫০ টাকা। ঘাটাইল আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির, বিএনপির বিদ্রোহী প্রার্থী লুৎফর রহমান খান আজাদসহ অন্যান্য দলীয় প্রার্থীরা।

স্থানীয় ভোটাররা বলছেন, বীথি ও নিপা—দুজনই নবীন হলেও তাদের সাহসী অংশগ্রহণ ইতিবাচক বার্তা দিচ্ছে। পুরুষ প্রার্থীদের পাশাপাশি সরাসরি ভোটের লড়াইয়ে নারী প্রার্থীদের উপস্থিতি গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন তারা। বিশেষ করে নারী ভোটারদের কাছে এই দুই প্রার্থী ইতোমধ্যে ভালো গ্রহণযোগ্যতা তৈরি করেছেন।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

1 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

1 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

1 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

1 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

1 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

1 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

1 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

1 মাস আগে